একঝলক (১৯ সেপ্টেম্বর ২০২৬)

১ / ২০
কাপ্তাই হ্রদের মাঝে পুঁতে রাখা বাঁশের খুঁটিতে বসে মাছের খোঁজ করছে দুটি পানকৌড়ি। তৈমিদুং, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
রঙ্গন ফুলে বসেছে বাহারি রঙের প্রজাপতি। লেক্কুঙছড়া, বন্দুকভাঙা, রাঙামাটি, ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
বাড়ির পাশের জমিতে চাষ করা গ্রীষ্মকালীন টমেটো ও শসা তুলে এনে রাখছেন কৃষক। জুড়ী, মৌলভীবাজার, ১৯ সেপ্টেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
৪ / ২০
পথের ধারের জলাশয় থেকে শাপলা তুলে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। চালালকান্দি, সোনাতলা, বগুড়া, ১৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২০
ফলের আড়তে ‘সাম্মাম’ ফল নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। কদমতলা, খুলনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
রোদে শুকানো পাটের আঁশ তুলছেন কৃষক। পরে হাটে বিক্রি হবে ‘সোনালি আঁশ’ খ্যাত এই পাট। মালঞ্চি, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
বৃষ্টিতে নিচু এলাকার পথ ডুবে গেছে। ওই পথে গাছের গুঁড়ি ফেলে তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। মালঞ্চি, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২০
বর্ষার পানির স্রোতে পাঁচ বছর আগে দেবে যাওয়া সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। বাজারখোলা, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ২০
কীর্তিনাশা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধানে নদীতে খোঁজ করছেন স্বজনেরা। তুলাশা, শরীয়তপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
১০ / ২০
সন্ধ্যার আগুনরঙা আকাশ। কাপ্তাই লেক, দীঘলি বাঁক, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধানমন্ডি, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
১২ / ২০
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্প নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনের আয়োজন। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্‌যাপন’ শীর্ষক এ আয়োজনে রয়েছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা। শাহবাগ, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২০
‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’—সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ক্লিন চাঁদপুর। আদর্শ মুসলিম পাড়া, চাঁদপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: আলম পলাশ
১৪ / ২০
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান বাক্স প্রায় এক মাস পর চতুর্থ দফায় খোলা হয়েছে। সকাল ৯টা থেকে দান বাক্সের অর্থ গণনা শুরু হয়। মাজার প্রাঙ্গণ, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
সপ্তাহের প্রতি শনিবার ও বুধবার হাটের দিনে গোয়ালন্দ বাজারে বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতারা পান বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি কুড়ি পান প্রকারভেদে ৪০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৬ / ২০
ভাদ্র মাসেও প্রখর রোদ আর গরম। বাড়ছে লোডশেডিং। এ সময় অনেকে হাতপাখা ব্যবহার করেন। দোকানের সামনে বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে হাতপাখা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
জাল বুনে শিকার ধরার ফাঁদ তৈরি করছে একটি বড় মাকড়সা। গুংগুরু আগাপাড়া, বান্দরবান, ১৯ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২০
জুমপাহাড়ে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। জুমের জমিতে ধান কাটছেন নারীরা। ডলুপাড়া, বান্দরবান, ১৯ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২০
১১–দলীয় জোটের রংপুর অভিমুখী লংমার্চের গাড়িবহর। টাঙ্গাইল শহরের বাইপাস এলাকা। ১৯ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
২০ / ২০
পাটখড়ি এখন নানা কাজে ব্যবহারের পাশাপাশি রপ্তানি হচ্ছে। মান ও শুকনোর ওপর নির্ভর করে পাবনার স্থানীয় বাজারে প্রতি মণ পাটখড়ি ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। পাটেশ্বর, একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ