পদ্মা নদীতে জাগ দেওয়া পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া, ১০ সেপ্টেম্বরছবি: আলামিন হোসেন
২ / ২০
‘ব্লিডিং হার্ট’ ফুলের ওপর জমেছে বৃষ্টির পানি। মিটিংগাছড়ি, রাঙামাটি, ১০ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
সড়কের কাজের জন্য রাস্তায় খোঁড়াখুঁড়ি চলছে। এর মধ্যে বৃষ্টিতে সেই খোঁড়াখুঁড়ির মাটি কাদায় পরিণত হয়েছে। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুবলগাড়ির সবজির বাজার, শেরপুর, বগুড়া, ১০ সেপ্টেম্বরছবি: সবুজ চৌধুরী
৪ / ২০
পুকুরে মাছ ধরতে জাল ফেলছেন তিনি। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১০ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
হাটে বিক্রির জন্য পাট নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ইদিলপুর-মালঞ্চী সড়ক, একদন্ত, পাবনা, ১০ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ২০
ধানের চারা মাথায় নিয়ে জমির আলপথ ধরে চলেছেন এক নারী। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১০ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন। সরকারি চাকরিপ্রত্যাশী অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। রংপুর, ১০ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম