একঝলক (২ সেপ্টেম্বর ২০২৬)

১ / ২৫
পাইকারি দরে সবজি কিনতে ঠেলা নিয়ে আড়তের দিকে যাচ্ছেন দুই খুচরা বিক্রেতা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ২৫
ভোরের সূর্যের নরম সোনালি আভা পড়েছে কাপ্তাই হ্রদের পানিতে। দীঘলীবাঁক, রাঙামাটি, ২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৫
ঝিঙে ফুল থেকে মধু আহরণে ব্যস্ত একটি মৌমাছি। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৫
লোডশেডিংয়ের কারণে মুঠোফোনে আলো জ্বেলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ড, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৫
বাড়িতে পালন করা ছাগল মাঠে চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী। নুরুইল, বগুড়া, ২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২৫
বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে ভিজছে দোয়েল পাখিটি। লিচুবাগান, রাঙামাটি, ২ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
কারখানা থেকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে নিমকি ও চানাচুর। এসব পণ্য বিক্রি হবে পাইকারি ও খুচরা দোকানে। কদমতলী, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ২৫
জলাশয়ে এসেছে রাজহাঁসের ঝাঁক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৫
পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ করছেন নারীরা। শংকরাদহ, হরিপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২ সেপ্টেম্বর
ছবি: শাহাদৎ হোসেন
১০ / ২৫
ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৫
মঙ্গলবার রাতে খুলনা জেলখানা ঘাটে ফেরির সঙ্গে ট্রলারের সংঘর্ষে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। অনেককে উদ্ধার করা গেলেও রাকিব খান নামের একজন নিখোঁজ রয়েছেন। জেলখানা ঘাটে এসে কান্নায় ভেঙে পড়েন রাকিবের মা রেক্সোনা। জেলখানা ঘাট, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
বালু খালাস করার পর খিরাই নদে ভেসে চলেছে বাল্কহেডটি। পিতাম্বরদী, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২৫
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ দুটি সার্ভিস সেতু আজ বুধবার সকালে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আশুলিয়া, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: শামসুজ্জামান
১৪ / ২৫
শুকনা ঘাসের ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। ছোট ভাটবাউর, মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
১৫ / ২৫
বাগানে ফুটেছে কাঁটামুকুট ফুল। বৃষ্টির পানিতে ফুলটির সৌন্দর্য আরও মোহনীয় হয়ে উঠেছে। লালমাই, কুমিল্লা,২ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
১৬ / ২৫
টানা বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি পেরিয়ে ছুটে চলেছে গাড়ি। চৌদ্দপায়, রাজশাহী, ২ সেপ্টেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১৭ / ২৫
তপ্ত রোদের মধ্যে বিক্রির জন্য সাজিয়ে রাখা কলার স্তূপের পাশে দাঁড়িয়ে ক্রেতার অপেক্ষায় এক পাহাড়ি কৃষক। কলাবাজার, বান্দরবান, ২ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২৫
গাছে ঝুলতে থাকা সতেজ মরিচের ওপর জমেছে বৃষ্টির ফোঁটা। ফাওগান, শ্রীপুর, গাজীপুর, ২ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১৯ / ২৫
বান্দরবান শহরের সাপ্তাহিক বাজারে কেনাকাটা ও পণ্য বিক্রির জন্য বিভিন্ন এলাকা থেকে নৌযানে করে আসছেন নারী-পুরুষ। মধ্যমপাড়া, বান্দরবান, ২ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২৫
রো রো ফেরি এনায়েতপুরী ডুবোচরে আটকা পড়েছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ২ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
২১ / ২৫
বিলের মাঝে ডুবে আছে বিচ্ছিন্ন একটি সেতু। নেই কোনো সংযোগ সড়ক। সেই সেতু থেকে লাফ দিয়ে দুরন্তপনায় মেতেছে কিশোরেরা। হাটখালি, সুজানগর, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৫
মাছ শিকারের জন্য জাল ফেলে অপেক্ষা করছেন এক জেলে। হাটখালি, সুজানগর, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৫
ফুটে আছে দৃষ্টিনন্দন অর্কিড ফুল। ভাটিকাশর, ময়মনসিংহ, ২ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
২৪ / ২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: মীর হোসেন
২৫ / ২৫
ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত হলেও সেখানে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক চালক। বাংলামোটর, ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ