একঝলক (১২ সেপ্টেম্বর ২০২২)

১ / ১২
টিনের চালে বসে আছে বৃষ্টিভেজা এক কাক। মুজগুন্নী এলাকা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
বরফ কিনে ভ্যানে করে মাছবাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মাছ সংরক্ষণের জন্য প্রতি পিস বরফ ৩০০ টাকা দরে কিনেছেন তিনি। ছড়ারপাড়, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
শুকানো পুঁটি মাছে তেল মিশিয়ে হাঁড়িতে দুই মাস রাখার পর ‘সিদল শুঁটকিতে’ পরিণত হয়। এরপর বাজারে বিক্রি করেন কারবারিরা। মানভেদে প্রতি কেজি সিদল শুঁটকি বিক্রি হয় ৬৫ টাকা থেকে ২৫০ টাকায়। মাছিমপুর, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
প্লাস্টিক এবং কাপড়ের তৈরি ফুল ও চরকি বানিয়ে ফেরি করে বিক্রি করছেন আমিনুল ইসলাম। কাপড়ের তৈরি ফুল ১৫ টাকা ও প্লাস্টিকের চরকি ২০ টাকা দরে বিক্রি করেন তিনি। চৌধুরীখোলা, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১২
হাওরে সারা দিন জাল পেতে রেখেছিলেন সুরুজ মিয়া। বিকেলে সেই জালে ধরা পড়া মাছ বাজারে বিক্রি করবেন তিনি। বাকগুল হাওর, সিলেট, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
দুই লেনের সংস্কারকাজ চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেনে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হয়েছে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১২
কাঠ ও বেয়ারিং দিয়ে তৈরি তিন চাকার ঠেলাগাড়ি নিয়ে খেলায় মেতে উঠেছে একদল শিশু। সুলতানপুর, কুমিল্লা, ১২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ১২
হাটে বিক্রির জন্য ভ্যানে করে বাঁশের তৈরি ডালা, কুলা, খাঁচা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জয়ভোগা গ্রাম, গাবতলী, বগুড়া, ১২ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১২
বরিশালের পাথরঘাটা থেকে আনা ইলিশ সড়কের পাশে বিক্রি হচ্ছে। এ ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোর্ট এলাকা, খুলনা, ১২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেকিং করতে গিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। চা-বাগানের আকাঁবাঁকা পথে এভাবেই ঝুঁকি নিয়ে পাল্লা দিয়ে চলে যানবাহনগুলো। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেটে, ১২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। প্রতিমা তৈরি শেষে এখন পড়ছে রংতুলির আঁচড়। সদরঘাট, চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
১২ / ১২
জাতিসংঘের টেসকই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১২ নম্বরে বলা আছে পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে অনলাইনে সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে ইউএনডিপি বাংলাদেশ, ইউএন এনভায়রনমেন্ট ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১২ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম