পাবনায় জ্বালানি তেলের সংকটে স্থবির হয়ে পড়েছে ইছামতী নদীর পুনঃখননের কাজ। ডিজেল না পাওয়ায় ৯ দিন ধরে অলস পড়ে আছে প্রকল্পের খননযন্ত্রগুলো (এক্সক্যাভেটর)। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্থানীয় ঠিকাদারদের দাবি, বাজারে জ্বালানির তীব্র সংকটের কারণে তাঁরা চাহিদা অনুযায়ী ডিজেল সংগ্রহ করতে পারছেন না। আটুয়া ব্রিজ, পাবনা, ১৭ এপ্রিলছবি: হাসান মাহমুদ