একঝলক (২৭ নভেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
হেমন্তের সোনালি রোদে চলছে মাঠজুড়ে আমন ধান কাটার উৎসব। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ডুডুমারী, সদর উপজেলা, পঞ্চগড়, ২৭ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
২ / ৮
বাঙ্গির ভালো ফলনে মুখে হাসি ফুটে উঠেছে তাঁর। ঐচারচর, তিতাস, কুমিল্লা, ২৭ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ৮
শেরপুরে প্রথমবারের মতো আয়োজিত নারীদের মিনি ম্যারাথনে উৎসবমুখর পরিবেশে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়সী নারী। অষ্টমীতলা, শেরপুর, ২৭ নভেম্বর
ছবি: প্রথম আলো
৪ / ৮
মাছের পোনা সংগ্রহের চারটি ড্রামের ওপর দাঁড়িয়ে নছিমনে চড়ে গন্তব্যের পথে যাচ্ছেন তাঁরা। জিরো পয়েন্ট এলাকা, খুলনা, ২৭ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৮
ফুলকপির খেতে পরিচর্যা করছেন তিনি। পাটপাশা, আলিয়াবাদ ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ৮
কিশোরগঞ্জ–৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচনী প্রচারে শোডাউনের জন্য এক প্রার্থীর ফেস্টুন নিয়ে যাওয়া হচ্ছে। আইলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৭ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ৮
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় নাটক পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। বান্দরবান, ২৭ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৮ / ৮
কয়েক দশক পর ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে বড় নৌযান চলাচল। জয়নুল আবেদিন উদ্যান এলাকা, ময়মনসিংহ
ছবি: মোস্তাফিজুর রহমান