সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর ভরা মৌসুম বর্ষাকালে। তবে এবার দুই দফা বন্যায় ভরা বর্ষায় ঈদের ছুটিতে পর্যটক হারিয়েছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। যেকোনো উৎসবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার ধলাই নদে শত শত পর্যটকবাহী নৌকা চলাচল করলেও এবারের চিত্র উল্টো। ঈদের ছুটিতে অনেকটা পর্যটকশূন্য ছিল সাদাপাথর। নদীতে পর্যটকবাহী নৌকার সংখ্যা ছিল হাতে গোনা। ভোলাগঞ্জ, সাদাপাথর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৩ জুলাইছবি: আনিস মাহমুদ