পাখিটির নাম ধলাগলা লেজনাচানি। এর লেজটি মেলে ধরলে ছাতার মতো দেখায়। সেই লেজ চারদিকে ঘোরায় বলে ছাতাঘোরানি পাখিও বলা হয় একে। নতুনপাড়া, রাঙামাটি, ২ মেছবি: সুপ্রিয় চাকমা
দুই পাশের সোনালু ফুল সড়কটির রূপই বদলে দিয়েছে। বারো রাস্তার মোড়, রাজশাহী, ২ মেছবি: শফিকুল ইসলাম
৭ / ১১
বিলের পাড়ে সবজির মাচার ওপর বসে আছে একটি কসাই পাখি। অনেক এলাকায় এটি লেঞ্জাকসাই নামেও পরিচিত। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ২ মেছবি: সাদিক মৃধা
৮ / ১১
বৃষ্টির পর সড়কে ভোগান্তি, রংপুর নগরের কলেজ সড়কের খামারমোড় থেকে লালবাগ পর্যন্ত প্রায় আধা কিলোমিটারে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। কলেজ সড়ক, রংপুর, ২ মেছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
শহরের প্রবেশপথে মানিকছড়ি বাঁকে লাগানো ভারটেক্স মিররগুলো ভেঙে গেছে, ফলে পাহাড়ি আঁকাবাঁকা পথে যান চলাচলে ঝুঁকি থাকছে। মানিকছড়ি, রাঙামাটি, ২ মেছবি: প্রথম আলো
১০ / ১১
মাছ ধরার পর নদীর তীরে বেঁধে রাখা নৌকার সারি। দৌলতদিয়া ঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ মেছবি: আবদুল মোমিন
১১ / ১১
মুষলধারে বৃষ্টির মধ্যে নৌকায় নদী পারাপার। লঞ্চঘাট, সুনামগঞ্জ, ২ মেছবি: প্রথম আলো