আমন ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন কৃষক সোহাগ শেখ। শোভারামপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ১০ আগস্টছবি: আলীমুজ্জামান
২ / ১৯
ছুটির দিনে ফুটবল খেলায় মেতেছে কিশোরেরা। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
মশার কয়েল তৈরির একটি উপকরণ কাঠের ভুসির। কয়েল ফ্যাক্টরিতে সরবরাহের জন্য স মিল থেকে কাঠের ভুসি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১০ আগস্টছবি: আলীমুজ্জামান
৪ / ১৯
মোটরসাইকেলের চার আরোহীর কারও মাথায় হেলমেট নেই। ঢাকা-সিলেট মহাসড়ক, চণ্ডীপুল, দক্ষিণ সুরমা, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
সাতসকালে দল ধরে কাজে যাচ্ছেন কৃষকেরা। হিমাইতপুর, পাবনা, ১১ আগস্টছবি: হাসান মাহমুদ
পাটকাঠি থেকে ছাড়ানোর পর পাট ধুয়ে সড়কের পাশে রোদে শুকাতে দিচ্ছেন এক কিষানি। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১১ আগস্টছবি: এম রাশেদুল হক
৮ / ১৯
খেত পরিচর্যার কাজ করছেন নারী-পুরুষেরা। তাঁরা এই কাজে দিনে ২৫০ টাকা করে মজুরি পান। শালিখা, শাজাহানপুর, বগুড়া, ১১ আগস্টছবি: সোয়েল রানা
৯ / ১৯
গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে বগুড়া থেকে দিনাজপুরগামী মাছের খাবারবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারাল ট্রাকটি উল্টে যায়। বাজিতপুর, ভাদুরিয়া, নবাবগঞ্জ, ১১ আগস্টছবি: সংগৃহীত
১০ / ১৯
পুকুরে নেমে পানি নিয়ে খেলছে দুই শিশু। আফিলগেট, ফুলতলা উপজেলা, খুলনা, ১১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৯
কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমেছে। তাই তড়িঘড়ি করে আমন ধানের চারা রোপণ করছেন চাষিরা। ভিকনপুর, মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
হ্যাচারি থেকে ট্রাকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। শিরোমনি বাইপাস সড়ক, খুলনা, ১১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৯
বৃষ্টির জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। নাসিরাবাদ, মিঠাপুকুর, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
ঢাকা-খুলনা মহাসড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার যান। চলন্ত নছিমনে বসে মুঠোফোনে কথা বলছেন চালক। বদরপুর, ফরিদপুর, ১১ আগস্টছবি: আলীমুজ্জামান
১৫ / ১৯
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বাইরে থেকেও আসছে অনেক রোগী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১১ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৯
বিএনপির গণমিছিলটি আবুল হোটেল মোড়েই শেষ হবে। তাই সেখানে পুলিশ সতর্ক অবস্থান নেয়। মালিবাগ, ঢাকা, ১১ আগস্টছবি: দীপু মালাকার
১৭ / ১৯
বিএনপির গণমিছিল কর্মসূচিতে নেতা–কর্মীরা। মালিবাগ, ঢাকা, ১১ আগস্টছবি: দীপু মালাকার
১৮ / ১৯
‘বিএনপি–জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতা। আমির কমপ্লেক্স, তিন নম্বর সেক্টর উত্তরা, ১১ আগস্টছবি: খালেদ সরকার
১৯ / ১৯
‘বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতা–কর্মীদের একাংশ। আমির কমপ্লেক্স, তিন নম্বর সেক্টর উত্তরা, ১১ আগস্টছবি: খালেদ সরকার