একঝলক (৮ মার্চ ২০২৬)

১ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেনস ফেডারেশনের অনুষ্ঠানের উদ্বোধন করা হচ্ছে। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, রাঙামাটি, ৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২২
গাছের নতুন ডালে ফুটেছে সাদা কাঠগোলাপ ফুল। সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা এই ফুল চারপাশে ছড়িয়ে দিচ্ছে মিষ্টি সৌরভ ও সৌন্দর্য। নীলাচল,বান্দরবান, ৮ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৩ / ২২
বাজারে শুকনা হলুদ বাছাই করেছেন শ্রমিকেরা। দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ২২
পাতাঝরা ডালে বসেছে ছাই উডসোয়ালো পাখি। নীলাচল,বান্দরবান, ৮ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৫ / ২২
নদে মাছ ধরার জন্য নৌকা নিয়ে জাল ফেলছেন এক জেলে। মালিকোনা, মৌলভীবাজার, ৮ মার্চ
ছবি: আকমল হোসেন নিপু
৬ / ২২
প্রকৃতিতে বিরাজ করছে ঋতুরাজ বসন্ত। হলুদ রঙের বাগানবিলাস ফুলে ছেয়ে গেছে গাছ। নবগ্রাম রোড, বরিশাল, ৮ মার্চ
ছবি: সাইয়ান
৭ / ২২
বোরোখেতে পোকানাশক ওষুধ স্প্রে করছেন কৃষক। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যাত্রী পারাপার করেন শেফালি। সঙ্গে থাকে তাঁর ৪ বছর বয়সী সন্তান। এই মা জানান, ছোটবেলা থেকেই নৌকায় যাত্রী পারাপার করছেন তিনি। বালুঘাট, বরিশাল, ৮ মার্চ
ছবি: সাইয়ান
৯ / ২২
গ্রামেগঞ্জে ঘুরে গৃহস্থের গাছ থেকে পাকা তেঁতুল কিনে নেন এই ব্যবসায়ীরা। গাছ থেকে তেঁতুল পেড়ে বাছাই করছেন তাঁরা। দেবীতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
নারী দিবস উপলক্ষে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সাঁওতাল নারীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে ধর্ষণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধের দাবি জানান। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ৮ মার্চ
ছবি: প্রথম আলো
১১ / ২২
এখন বরইয়ের মৌসুম। দূরদূরান্ত থেকে কৃষকের চাষ করা নানা জাতের বরই আসছে পাইকারি বাজারে, চলছে কেনাকাটা। সিটি বাজার, রংপুর, ৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
মাঠে সেচের কাজ শেষে বাড়িতে ফিরছেন এক কৃষক। ধন্দাকোলা, শিবগঞ্জ, বগুড়া, ৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ২২
জ্বালানি তেলের পাম্পে তেল শেষ হয়েছে। তাই কাপড় দিয়ে ঢেকে রাখা মনিটর হয়েছে। শাপলা চত্বর, রংপুর, ৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
ঈদের দিন ঘনিয়ে আসায় বিপণিবিতানে ক্রেতাসমাগম বাড়ছে। জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। রানার প্লাজা, বগুড়া, ৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ২২
বাড়ির সামনে সড়কের ধারে শর্ষেগাছ রোদে শুকিয়ে কাঠি দিয়ে তা মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন তিনি। তুলাগ্রাম, ফরিদপুর, ৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২২
বসন্তের আগমনে মেহগনিগাছে লেগেছে নতুন রূপ। শুকিয়ে গেছে মেহগনির ফল, ঝরে পড়েছে পুরোনো পাতাগুলো; সেগুলোর জায়গা দখল করে ডালে ডালে ফুটে উঠেছে কচি সবুজ নতুন পাতা। নূরনগর, খুলনা, ৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, রাঙামাটি, ৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২২
ঈদ সামনে রেখে কুমিল্লা বিসিকে সেমাই তৈরির কারখানাগুলোতে ব্যস্ততা বেড়েছে শ্রমিক ও কারিগরদের। বিসিক এলাকা, কুমিল্লা, ৮ মার্চ
ছবি: আবদুর রহমান
১৯ / ২২
সকালের ফাঁকা সড়কে মনের আনন্দে পরিত্যক্ত টায়ার চালাচ্ছে দুই শিশু। পানবাড়ি, রংপুর, ৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২২
একেক সময় একেক রূপ ধারণ করে সিলেটের পাহাড় ও টিলাগুলো। রাবারবাগানের গাছে গাছে শোভা পাচ্ছে নতুন কচিপাতা। মাটিতে পড়ে আছে পুরো ঝরা পাতাগুলো। দলদলি, সিলেট, ৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২১ / ২২
চা-বাগানে সারা দিন কাজ করেন নারী চা-শ্রমিকেরা। বাগানের কাজ শেষে বাড়ি ফেরার সময় মাথায় করে জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। দলদলি, সিলেট, ৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২২ / ২২
গোল্ডেন জুট প্রোডাক্ট কারখানায় নিয়োজিত নারী শ্রমিকেরা হোগলাপাতা ও পাট দিয়ে বিভিন্ন হস্তশিল্প তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বরাট, রাজবাড়ী, ৮ মার্চ
ছবি: এম রাশেদুল হক