সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। শাহবাগ, ঢাকা, ২৭ সেপ্টেম্বরছবি: মীর হোসেন
১১ / ১৮
শরতের সকালে নদীর পাড়ে গাছের ডালে একাকী ফিঙে। ফুলজোড় নদীর পাড়, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ সেপ্টেম্বরছবি: সাজেদুল আলম
১২ / ১৮
উচ্ছেদ অভিযানের পরও গুলিস্তানের সড়ক দখল করে বসেছেন হকাররা। এতে দুই লেনের সড়ক সংকুচিত হয়ে এক লেনে নেমেছে, তৈরি হয়েছে যানজট। গুলিস্তান, ঢাকা, ২৭ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
১৩ / ১৮
খাবারের সন্ধানে গাছের ডালে ঘুরছে বুলবুলি। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ২৭ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
তাঁতশিল্পের জন্য পরিচিত সিরাজগঞ্জের কাজীপুরে সুতা রং করার পর রোদে শুকাচ্ছেন সাজেদা ও আঞ্জুয়ারা বেগম। কাজীপুর, সিরাজগঞ্জ, ২৭ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৫ / ১৮
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে খেলা শুরুর আগে রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও টুইস্টার ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। শহীদ আবু সাঈদ স্টেডিয়াম, রংপুর, ২৭ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
দিন শেষে শেষ খেয়ায় ফিরছে অনেকেই। পাশেই গরুকে সাঁতার কাটিয়ে নদী পার হচ্ছেন রাখাল। পদ্মা নদী, চরসাদিপুর, কুমারখালী, কুষ্টিয়া, ২৭ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
তাঁতের শাড়ি ও লুঙ্গি তৈরির জন্য ভ্যানে করে সুতা নিয়ে যাচ্ছেন এক চালক। খোকশাবাড়ি, সিরাজগঞ্জ, ২৭ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৮ / ১৮
পাহাড়ের ঢালে জুমচাষের আদলে চাষ হচ্ছে পান। নয় মাইল এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক, ২৭ সেপ্টেম্বরছবি: জয়ন্তী দেওয়ান