একঝলক (৯ এপ্রিল, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
পাবনা জেলায় যা রসুনের আবাদ হয়, তার অর্ধেকের বেশি চাষ হয় চলনবিল-বিস্তৃত চাটমোহর উপজেলায়। তীব্র রোদ ও গরমের মধ্যে রসুন তুলতে মাঠে নেমেছেন কৃষক। মূলগ্রাম, চাটমোহর, পাবনা, ৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
চৈত্রের শেষে বেড়ে গেছে রোদের প্রখরতা। এ খরতাপে নিজেকে রক্ষা করতে ছাতা মাথায় গরু চরাতে মাঠে যাচ্ছেন এক রাখাল। মুজিব বাঁধ সড়ক, চরঘোষপুর, পাবনা, ৮ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
চৈতালি হাওয়ায় গাছে ঝুলে থাকা শিমুল তুলাগুলো যেন মেঘের সঙ্গে মিতালি করছে। ছত্রখিল এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৪ / ১৯
কুমিল্লা নগরের প্রতিটি সড়কে দিনভর লেগে থাকে যানজট। বেশির ভাগ সড়কে চলাচল করে নিবন্ধনবিহীন তিন চাকার মিশুক। এতে যানজট আরও দীর্ঘ হয়। বাদুড়তলা এলাকা, কুমিল্লা, ৯ এপ্রিল
ছবি: এম সাদেক
৫ / ১৯
নিজের গাছের কাঁচা আম ফুটপাতে বিক্রি করতে বসেছেন তপন মিয়া। ১২০ টাকা কেজি দাম নিচ্ছেন তিনি। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৬ / ১৯
নিপুণ কারিগর বাবুই পাখি। তালগাছে বাসা বানাতে ব্যস্ত পাখিটি। বানাশুয়া এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ৯ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ১৯
বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের বর্ষবরণের ‘বিষু উৎসব’ তিন দিন পর। ঐতিহ্যবাহী পোশাক পিনোইন পরে এই উত্সবে যোগ দিতে হবে। তাই পরনের কাপড় পিনোইন বোনায় ব্যস্ত এক গৃহবধূ। কাপ্তাই, রাঙামাটি, ৮ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৯
সড়কে জমে থাকা বালু অপসারণের কাজ করছেন শ্রমিকেরা। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এ কাজে দিনমজুরি ৬০০ টাকা পেয়ে থাকেন এই শ্রমিকেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, নারায়ণগঞ্জ, ৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৯ / ১৯
মাছের ঘেরে মাছ শিকারের জন্য তৎপর চিল। ডানা ঝাঁপিয়ে চলছে মাছ শিকারের চেষ্টা। গোয়াবাড়ি এলাকা, সিলেট, ৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
বৈশাখের আগেই হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। বৈশাখ মাসে পুরোদমে শুরু হবে বোরো ধান ঘরে তোলা। ধান কাটার পর হাওরেই মাড়াই দিচ্ছেন কৃষক পরিবারের সদস্যরা। উফতার হাওর, সদর উপজেলা, সিলেট, ৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
অতি চঞ্চল ও কোলাহলপ্রিয় পাখি রামগাংরা। খাবার শিকারের জন্য চৈত্রের দুপুরে গাছের ডালে বিচরণ করছে পাখিটি। বড়শলা এলাকা, সদর উপজেলা, সিলেট, ৯ এপ্রিল
ছবি: আনিস মাহমদ
১২ / ১৯
পাহাড়ি কাঠের তৈরি ডিঙিনৌকা মেরামতে ব্যস্ত কারিগর। হ্রদের পানি কমে গেছে। নৌপথ অনেকটা সংকীর্ণ, তাই এর ফাঁকে মালিক কারিগর দিয়ে নৌকা মেরামত করে নিচ্ছেন। কাপ্তাই, রাঙামাটি, ৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৯
সাইকেলের পেছনে চেয়ার সংযুক্ত করে তাতে শিশুকে বসিয়ে গন্তব্যের দিকে ছুটছেন এই অভিভাবক। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৯
গঙ্গাদেবীকে ফুল দিয়ে পূজা শেষে প্রদীপ প্রজ্বালন করছেন ত্রিপুরা নারীরা। মাইনী সেতু, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ১৯
দোকানের বারান্দায় বসে আপন মনে জাল বুনছেন আবু তাহের। সেই জাল দিয়ে বর্ষার মৌসুমে মাছ শিকার করবেন তিনি। রজাকপুর গ্রাম, বগুড়া, ৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
রোয়াংছড়িতে বম জাতিসত্তার সদস্য ও গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, খুনিদের শাস্তি প্রদানসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, গণতান্ত্রিক যুব ফোরাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৭ / ১৯
কোচিং শেষে প্রখর রোদে ছাতা হাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। পশরা, গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
বাড়ির পাশে খালের পানি থেকে হাত দিয়ে মাছ ধরছেন পাড়ের বাসিন্দা মহসিন শেখ নামের শৌখিন এই মৎস্য শিকারি। গেরদা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
কিছুদিন পরই ঈদুল ফিতর। ঈদের সময় যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় লঞ্চ চলাচলও বেড়ে যায়। ঈদ সামনে রেখে বরিশাল নৌবন্দর তাই মেরামত করা হচ্ছে। রং ও ঝালাইয়ের কাজ করছেন শ্রমিকেরা। লঞ্চঘাট, বরিশাল নগর, ৯ এপ্রিল
ছবি: সাইয়ান