Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (২৯ সেপ্টেম্বর ২০২৬)
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১২
১ / ১৯
বরই ফুলের ওপর উড়ে এসে বসেছে বোলতা। বোদিপুর, রাঙামাটি, ২৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
নদীর জলে পড়েছে অস্তগামী সূর্যের নরম আভা। ধানগড়া, সিরাজগঞ্জ, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
৩ / ১৯
বটের ছায়ায় বসে দীর্ঘদিন ধরে চুল–দাড়ি কাটার কাজ করছেন তিনি। দ্বীপচর, পাবনা, ২৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৯
খাবার মুখে নিয়ে ডানা মেলে উড়াল দিয়েছে মাছরাঙাটি। বলরামপুর, পাবনা, ২৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
ধানখেতের আল ধরে হেঁটে চলেছেন কৃষকেরা। কাজী নুরুইল, বগুড়া, ২৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১৯
রোদের মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। কাজী নুরুইল, বগুড়া, ২৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১৯
বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে বড় পাত্রে ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত তিনি। ঈশ্বরপুর, রংপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
পেতে রাখা জালের ওপর উড়ে এসে বসেছে একটি বক। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৯ / ১৯
প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটানোর চেষ্টায় এক শ্রমিক। ৫ নম্বর ঘাট, খুলনা সদর, খুলনা, ২৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৯
গরমে স্বস্তি পেতে সুরমা নদীতে গোসলে নেমেছেন তিনি। চাঁদনীঘাট, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়ক বিভাজকে লাগানো সৌন্দর্যবর্ধক গাছ কেটে তৈরি করা হচ্ছে সবজিখেত। পূর্ব কিসমত জাফরাবাদ, মিরসরাই, চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর
ছবি: ইকবাল হোসেন
১২ / ১৯
আগাম আবাদে ব্যবহারের জন্য হিমাগার থেকে বীজ আলু বের করে বাছাই করছেন শ্রমিকেরা। শ্যামপুর, রংপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৯
পুকুরে বাঁশের খুঁটির ওপর বসে শিকারের অপেক্ষায় দুটি পানকৌড়ি। তংপ্রুপাড়া, বান্দরবান, ২৯ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৪ / ১৯
প্রখর রোদে ছাতার ছায়ায় বসে খেত পাহারা দিচ্ছেন এক নারী। দক্ষিণভাগ, বগুড়া,২৯ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
লতায় পেঁচিয়ে ফুটে আছে মোরগফুল। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২৯ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৬ / ১৯
রঙিন বেলুন নিয়ে হেঁটে চলেছেন এক বিক্রেতা। বিভিন্ন এলাকায় ঘুরে বেলুন বিক্রি করেন তিনি। বন্দরবাজার, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
পিকআপ ভ্যানে করে আনা বিভিন্ন আকারের মাটির পাতিল নামিয়ে দোকানে রাখা হচ্ছে। সুরমা মার্কেট, সিলেট, ২৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৯
পদ্মার চর থেকে ঘাস সংগ্রহ করে নৌকায় নদী পার হয়ে বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। বালিয়াডাঙ্গী, ডিক্রিরচর, ফরিদপুর, ২৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
রোদে আরও উজ্জ্বল হয়ে উঠেছে গোলাপি জবা ফুল। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, মৌলভীবাজার, ২৯ সেপ্টেম্বর
ছবি: আকমল হোসেন
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
একঝলক
পাখি
প্রকৃতি