একঝলক (১৯ এপ্রিল ২০২৬)

১ / ২৫
কাঞ্চন ফুলের ওপর বসেছে মৌটুসী পাখি। হাজারীবাগ, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
পাতাবিহীন গাছের খুঁটিতে বসে আছে ফড়িং। সিংগুলা, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ২৫
কালীগঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছের ঘের তৈরি করা হয়েছে। এতে নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বালিরটেক, মানিকগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: আবদুল মোমিন
৪ / ২৫
আঙিনায় ফুটেছে কসমস ফুল, সেই ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ১৯ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৫ / ২৫
ধীরে ধীরে বড় হচ্ছে কাঁচকলা। পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পরিপক্ব হয় এই কলা। শিলছড়ি মুখ, রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট শহরের প্রবেশমুখ হুমায়ুন রশীদ চত্বরে দিনভর লেগে থাকে এমন বিশৃঙ্খলা, যানজট। এলোমেলো চলাচল আর অনিয়ন্ত্রিত পরিবহনে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৫
সবুজের মধ্যে ফুটেছে লাল কৃষ্ণচূড়া। কলেজ গেট, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ২৫
সিলেটের কদমতলি বাস টার্মিনাল এলাকায় অনিয়ন্ত্রিত চলাচল যেন নিত্যদিনের চিত্র। ব্যস্ত সড়কে হঠাৎ একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক। কদমতলি, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৫
সড়কের পাশে ঘুরে বেড়াচ্ছে ছোট জাতের পনি ঘোড়া। মোস্তফার মোড়, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
ভারী বৃষ্টি আর খাল ভরাট হওয়ায় পুরো বিলের ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো কৃষক। এক কৃষক পানিতে দাঁড়িয়ে কিছু ধান কেটে সেগুলো কলাগাছের ভেলায় করে আনার চেষ্টা করছেন। হোসেনপুরের পানান বিল, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২৫
সিটি বাইপাস সড়ক ধরে নসিমনে খড় বোঝাই করে নিয়ে যাচ্ছেন চালক। সারা বছর খড়ের চাহিদা থাকলেও বর্ষা মৌসুমের আগে এর চাহিদা আরও বৃদ্ধি পায়। মোস্তফার মোড়, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৫
গ্রীষ্মের দুপুরে, প্রচণ্ড গরমে শরীর যখন ক্লান্ত, তখন খুব দ্রুত প্রশান্তি এনে দিতে পারে ডাবের পানি। তাই গরমে ডাবের চাহিদা বেড়ে যায়। সড়কের ধারে বিক্রি হচ্ছে বাগেরহাট থেকে আনা ডাব। শিক্ষা অফিসের সামনে, রংপুর, ১৯ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৫
চা–পাতা তুলতে সকাল সকাল বাগানে যাচ্ছেন নারী শ্রমিকেরা। লাক্কাতুরা, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৫
বৈশাখের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও ভৈরব মোকামে এখনো হাওরের ধান আমদানি কম। এ ছাড়া দামও কম। নৌকা থেকে ধান নামাচ্ছেন শ্রমিকেরা। ভৈরব, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: সুমন মোল্লা
১৫ / ২৫
গরমে কলার চাহিদা বাড়তে থাকে। আড়ত থেকে কলা কিনে তা খুচরা বিক্রির জন্য সাজিয়ে রাখছেন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৫
রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী, ১৯ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২৫
ছানাদের নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে দুটি রাজহাঁস। বড়িবাড়ি, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৫
হামে আক্রান্ত এক শিশুকে গা মুছে দিচ্ছেন তার মা। জেনারেল হাসপাতাল, পাবনা, ১৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
জমির পাশেই ধান সেদ্ধ করার কাজে ব্যস্ত হাওরের কৃষক। বাকুলিয়া হাওর, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
২০ / ২৫
একদিকে গরম বাড়ছে অন্যদিকে বাড়ছে লোডশেডিং। তাই হাতপাখার চাহিদা বেড়ে যাওয়ায় চাটমোহর উপজেলা থেকে পাবনা শহরে বাহারি হাতপাখা এনে বিক্রি করছেন এক ব্যক্তি। আলিয়া মাদ্রাসা মোড়, পাবনা, ১৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
জীবিকার তাগিদে ভোরেই কাজে নেমেছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। শাহজালাল উপশহর, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২২ / ২৫
রোববার থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। পেট্রলপাম্পে মোটরসাইকেলে জ্বালানি নিচ্ছেন চালকেরা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে দৈনন্দিন ব্যয়ে। চৌকিদেখী, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৫
নিজের তৈরি ছোট-বড় কুলা বিক্রির জন্য দোকানে বসে কুলা বাঁধাই করছেন মোশারফ শেখ। কৈজুরী, তাম্বুলখানা, ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভার প্রস্তুতিতে মাঠে ধুলা কমানোর জন্য পানি ছিটানো হচ্ছে। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ১৯ এপ্রিল
ছবি: সোয়েল রানা
২৫ / ২৫
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, ১৯ এপ্রিল
ছবি: প্রথম আলো