একঝলক (১৪ অক্টোবর ২০২৬)

১ / ১০
কাপ্তাই হ্রদে মাছ ধরতে জাল ফেলেছেন এক জেলে। রাবার বাগান, রাঙামাটি, ১৪ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১০
অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে ফুলজোড় নদের পানিতে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৩ / ১০
বুনো ঢ্যাঁড়স ফুলের সৌন্দর্য। লেমুছড়ি, রাঙামাটি, ১৪ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
শজনেগাছের ডালে বসে আছে বসন্তবাউড়ি পাখি। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৪ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
৫ / ১০
ধুন্দল ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। সোনাডাঙ্গা, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১০
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে ধান, চাল ও পানি রাখার প্লাস্টিকের ড্রাম। শাহজালাল সেতু এলাকা, সিলেট, ১৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১০
ঝুড়িবোঝাই ভ্যান চালাতে চালাতেই মুঠোফোনে কথা বলছেন চালক। জিরোপয়েন্ট, খুলনা, ১৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
সকালের রোদে ফুল গাছের পাতায় ডানা মেলে বসেছে প্রজাপতি। শিববাড়ি, সিলেট, ১৪ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
ডাংগুলি খেলায় মেতেছে একদল শিশু। যৌথ খামার মারমাপাড়া, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
১০ / ১০
পথের ধারে ফুটে আছে দাঁতরাঙা ফুল। যৌথ খামার মারমাপাড়া, খাগড়াছড়ি, ১৪ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান