একঝলক (৪ নভেম্বর ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
মধু আহরণে শর্ষে ফুলে এসেছে মৌমাছি। বুড়িচং, কুমিল্লা, ৪ ডিসেম্বর
ছবি: এম সাদেক
২ / ২০
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা। জীবতলি হেডম্যান পাড়া, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
নিজের খেতের আমন ধান কাটছেন কৃষক ইমতিয়াজ শেখ। সাচিয়া, কৈজুরী, ফরিদপুর, ৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৪ / ২০
গাছের পাকা ফল ঠোঁটে ধরে আছে এক বুলবুলি পাখি। বড়াদম মোরঘোনা, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
জাহাজ মেরামতের কারখানায় কাজ করছেন এক নারী। আট ঘণ্টা কাজ করে তিনি মজুরি পান ৩৬০ টাকা। জাবুসা, রূপসা, খুলনা, ৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
জেলেদের জাল ডাঙায় টেনে তুলে আনছেন এক শ্রমিক। কাটাছড়ি, রাঙামাটি, ৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২০
সকালের হালকা রোদ আর কুয়াশামাখা পরিবেশে সড়ক দিয়ে যানবাহন চলছে। দক্ষিণ সুরমার বাইপাস, সিলেট, ৪ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
জমিতে ক্ষীরা চাষ করেছেন কৃষক মফিজ মিয়া। ইতিমধ্যে ফলন আসতে শুরু করেছে। খেত থেকে পরিপূর্ণ ক্ষীরা তুলছেন বাজারে বিক্রির জন্য। বুড়িচং, কুমিল্লা, ৪ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৯ / ২০
সকাল সকাল গ্রামের পথে হাওয়াই মিঠাই বিক্রি করতে বেরিয়েছেন দুই বিক্রেতা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
বিক্রির জন্য নৌকায় করে বাজারে সবজি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। শঙ্খ নদী, দোহাজারী, চট্টগ্রাম, ৪ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
১১ / ২০
কুয়াশা জড়ানো সকালে চারা বপন করতে জমিতে যাচ্ছেন চাষি। মমিনপুর, রংপুর, ৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
রসুনখেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন চাষি। ছয় মাস পর তোলা হবে এই রসুন। হরিপুর, রংপুর, ৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২০
কর্দমাক্ত সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি একটি পাকা সড়ক। জাবুসা, রূপসা, খুলনা, ৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
ভারতে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদে সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৪ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
১৫ / ২০
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিনই হাসপাতালে আসছেন নানা বয়সের এমন রোগী। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৪ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
১৬ / ২০
ভরদুপুরে নদীতে গোসল করতে নেমে শিশু-কিশোরেরা দুরন্তপনায় মেতেছে। চর বিশ্বনাথপুর, সুজানগর, পাবনা, ৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
নদীর চরে যত দূর চোখ যায় শুধু পেঁয়াজের খেত। পেঁয়াজখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। চর মানিকদিয়ার, সুজানগর, পাবনা, ৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
সেতু নির্মাণকাজ শেষ না করে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই বাঁশের সাঁকো দিয়ে সেতুতে উঠতে হয় চলাচলকারীদের। পূর্ব সোনামুখী, শরীয়তপুর, ৪ ডিসেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
১৯ / ২০
বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির অপেক্ষায় বিভিন্ন পণ্যবাহী যান। বিবিরবাজার স্থলবন্দর, কুমিল্লা, ৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২০ / ২০
ভারত সীমান্তঘেঁষা নদী মহানন্দায় নুড়ি পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন হাজারো শ্রমিক। প্রতিদিন সকালে টিউবসহ পাথর তোলার নানা সামগ্রী নিয়ে শ্রমিকেরা দল বেঁধে পাথর তুলতে নামেন নদীতে। বারঘরিয়া, তেঁতুলিয়া, ৪ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান