একঝলক (৪ জুলাই, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
পাট থেকে আঁশ ছাড়ানোর পর তা নদীর পানিতে ধুয়ে পরিষ্কার করছেন দুই ব্যক্তি। সর্দারকান্দি, বাংলাবাজার, সদর উপজেলা, মুন্সিগঞ্জ, ৪ জুলাই
ছবি: ফয়সাল হোসেন
২ / ১২
পথের ধারে শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। হাজরাদি, বন্দর, নারায়ণগঞ্জ, ৩ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৩ / ১২
ধানের চারা রোপণ করার জন্য খেত প্রস্তুত করছেন এক কৃষক। চানপুর, সদর উপজেলা, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: এম সাদেক
৪ / ১২
মাঠ থেকে শুকনা জ্বালানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। হাট গোবিন্দপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৫ / ১২
নৌকায় করে পুকুরে মাছের খাবার দিচ্ছেন এক ব্যক্তি। জালুয়াপাড়া, সদর উপজেলা, কুমিল্লা, ৩ জুলাই
ছবি: এম সাদেক
৬ / ১২
কোলে শিশুকে নিয়ে মোটরসাইকেলের পেছনে বসে গন্তব্যে যাচ্ছেন এক নারী। ঝুঁকি রয়েছে জেনেও হেলমেট পরেননি এই নারী। শিশুটির মাথায়ও নেই হেলমেট। বাহিরদিয়া, সদর উপজেলা, ফরিদপুর, ৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৭ / ১২
ভাঙা সড়কের খানাখন্দে জমেছে বৃষ্টির পানি। এতে দুর্ভোগে পড়েছেন সড়কটিতে চলাচলকারীরা। মানিকগঞ্জ সদর উপজেলা-জয়রা সড়ক, মানিকগঞ্জ, ৩ জুলাই
ছবি: আব্দুল মোমিন
৮ / ১২
ঈদের ছুটি শেষে খুলেছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের কিছু দোকান। ক্রেতা কম থাকলেও পণ্য ওঠানো-নামানোয় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ৪ জুলাই
ছবি: সৌরভ দাশ
৯ / ১২
নিজের জমিতে গড়ে তোলা বরজে পানগাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক শাহ আলম। আমোদপুর, পাঁচগাছি, পীরগঞ্জ, রংপুর, ৪ জুলাই
ছবি: রহিদুল মিয়া
১০ / ১২
নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কে চলছে তিন চাকার যান। দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকা, সিলেট, ৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে রাস্তাঘাট। পানি কিছুটা কমলেও গতি খুবই ধীর। উব্দাখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবিয়ারকোনা, কলমাকান্দা, নেত্রকোনা, ৪ জুলাই
ছবি: প্রথম আলো
১২ / ১২
কয়েক দিন পরই শেষ হবে জাতীয় বৃক্ষমেলা। মেলায় এসে পছন্দের গাছ কিনে নিয়ে যাচ্ছেন বৃক্ষপ্রেমীরা। আগারগাঁও, ঢাকা, ৪ জুলাই
ছবি: আশরাফুল আলম