পশ্চিমাকাশে লাল আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। আশ্বিন মাসের শেষ দিনের সূর্যাস্তের মধ্য দিয়ে শরৎকাল বিদায় নিয়ে প্রকৃতিতে এখন হেমন্তকাল শুরু হচ্ছে। কুষ্টিয়া-পাবনা নদীপথের যাত্রীরা যাত্রাপথে উপভোগ করছেন কাশফুল ও সুর্যাস্তের দৃশ্য। পদ্মা নদী, কুষ্টিয়া-পাবনা নৌপথ, পাবনা, ১৬ অক্টোবরছবি: হাসান মাহমুদ
২ / ১২
ইলিশের প্রজনন মৌসুম চলছে। তাই নদীতে মাছ ধরা নিষেধ। এতে পুকুরে চাষ হওয়া মাছের দাম বেড়েছে। তাই ঘের, পুকুর সেচে মাছ ধরা শুরু হয়েছে। তেমনি একটি মাছের ঘের সেচে মাছ শিকার করছেন নারী-পুরুষেরা। চরপাতা, দৌলতখান, ভোলা, ১৬ অক্টোবরছবি: নেয়ামতউল্যাহ্
৩ / ১২
তিস্তার চরে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। ধানমাড়াই শেষে ঘোড়ার গাড়িতে খড় নিয়ে হাঁটুপানি পেরিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। গাওসিয়া, গঙ্গাচড়া, রংপুর, ১৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
পিচঢালা পথে হেঁটে বোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। বোহাইল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৬ অক্টোবরছবি: সোয়েল রানা
৫ / ১২
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম চলছে। বিদ্যালয়ে টিকা নিচ্ছে শিশুরা, ভিড় করছেন অভিভাবকেরা। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ১৬ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৬ / ১২
তিস্তার চরে মিষ্টিকুমড়া চাষের জন্য জমি তৈরি শেষে বাড়ি ফিরছেন চাষিরা। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ১৬ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
ছেলে সজীব ইসলামকে সঙ্গে নিয়ে সুতা দিয়ে করলা খেতের জন্য মাচা তৈরি করছেন নজরুল ইসলাম। প্রায় এক বছর মাচাটি টেকসই হবে বলে আশা করছেন তিনি। সেখানে হরেক রকম সবজির আবাদ করবেন এই কৃষক। বোহাইল গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৬ অক্টোবরছবি: সোয়েল রানা
৮ / ১২
ওএমএস বিক্রয়কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে চাল ও আটা কিনতে নিম্ন আয়ের মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন। বনানী এলাকা, শাজাহানপুর, বগুড়া, ১৬ অক্টোবরছবি: সোয়েল রানা
৯ / ১২
খাগড়াছড়ির দীঘিনালা দক্ষিণ রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তথ্যপ্রযুক্তির ক্লাস করছে শিক্ষার্থীরা। ১৬ অক্টোবরছবি: পলাশ বড়ুয়া
তপ্ত রোদে ইটভাটায় কাজ করতে করতে তৃষ্ণার্ত শ্রমিক পানি পান করছেন। খড়িয়া, ডুমুরিয়া, খুলনা, ১৬ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১২
মেহেরপুরের শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বাইসাইকেলে করে প্লাস্টিকসামগ্রী বিক্রি করেন। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত এসব বিক্রি করেন তিনি। বাহাদুরপুর, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ অক্টোবরছবি: এম রাশেদুল হক।