পোষা নারী হাতিটির নাম ‘বারুনী’। লোহার লম্বা শিকলের এক প্রান্ত তার গলা আর অপর প্রান্ত বড় আকারের দুটি গাছের সঙ্গে বাঁধা। ছোট-বড় টিলার উঁচু-নিচু পথ মাড়িয়ে গাছ টেনে নিয়ে ছুটছে। গাছের মালিক দৈনিক পাঁচ হাজার টাকায় তাকে ভাড়া করে এনেছেন। মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন টিলা-পাহাড়ি এলাকায় গাছ টানার কাজে পোষা হাতিকে ব্যবহার করা হয়ে থাকে। কুচাইতল পুঞ্জি এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৪ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন