রংপুর জিলা স্কুল মাঠে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও প্রথম আলোর আয়োজনে উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থী উৎসবে শিক্ষার্থীরা। জিলা স্কুল মাঠ, রংপুর, ১৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ৯
ভোলা ও বরিশালের মধ্যে সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ১৯ ছাত্র–যুবকের লংমার্চ: তেতুলিয়া নদী সাঁতরে বরিশালের পথে। তেঁতুলিয়া নদী, ভোলা, ১৪ নভেম্বরছবি: প্রথম আলো
৩ / ৯
আমন ধান মাঠ থেকে তুলে এনে ভ্যানে সাজিয়ে বাড়ি নিচ্ছেন এক কৃষক দম্পতি। সাইবেরিয়া এলাকা, কানাইপুর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ নভেম্বরছবি: আলীমুজ্জামান
৪ / ৯
ছুটির দিনে বালুর মাঠে চলছে কিশোরদের ফুটবল খেলা। মহেশ্বরপাশা, খুলনা, ১৪ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
গ্রামের লোকজন তাঁদের গৃহপালিত গরু-ছাগল নিয়ে পাহাড়ে যাচ্ছেন চরানোর জন্য। পটিয়া, চট্টগ্রাম, ১৪ নভেম্বরছবি: আবদুর রাজ্জাক
৬ / ৯
সূর্যের আলোয় ঝলমল করছে টাটকা পেয়ারা। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে পেয়ারা সাজিয়ে রাখছেন বিক্রেতা। প্রতি কেজি পেয়ারা ৮০ টাকায় বিক্রি করছেন তিনি। ঝাউতলা, কুমিল্লা, ১৪ নভেম্বরছবি: আবদুর রহমান