মহান মে দিবস উপলক্ষে দূরপাল্লার অনেক যানবাহন বন্ধ। আর কিছু চালু থাকলেও ভাড়া বেশি। তাই ঈদের ছুটি শেষে মানুষেরা ট্রাকে চড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কর্মস্থলে ফিরছেন। রংপুর -ঢাকা মহাসড়ক, ধর্মদাস এলাকা, রংপুর, ১ মেছবি: মঈনুল ইসলাম
২ / ৯
মে দিবস উপলক্ষে সিলেট নগরে মিছিল বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। জিন্দাবাজার, সিলেট, ১ মেছবি: আনিস মাহমুদ
৩ / ৯
ভ্যানে করে বিভিন্ন গাছের চারা বিক্রির জন্য শহরে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি । সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১ মেছবি: সোয়েল রানা
৪ / ৯
ছুটির দিনে বাড়ির পাশের মাঠে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় মেতে উঠেছে। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১ মেছবি: আবদুর রহমান ঢালী
৫ / ৯
মাদারীপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ দুজনের মৃত্যু হয়। বাখরেরকান্দি, শিবচর উপজেলা, মাদারীপুর, ১ মেছবি: সংগৃহীত
৬ / ৯
মহান মে দিবস উপলক্ষে প্রচণ্ড গরমে রিকশাচালক ও পথচারীদের মধ্যে শরবত বিতরণ করে চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা। দুই নম্বর গেট মোড়, চট্টগ্রাম নগর, ১ মেছবি: জুয়েল শীল
৭ / ৯
মে দিবস উপলক্ষে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ করে। জাতীয় প্রেসক্লাব, ১ মেছবি: সাজিদ হোসেন
৮ / ৯
মে দিবসে দূরপাল্লার যানবাহন চলছে না। অনেকেই তাই যানবাহনের অপেক্ষায়। শ্রমিকেরা জানান, বেলা ২টা থেকে গাড়ি চলবে। ১১টা ৪৫ মিনিট, মহাখালী, ঢাকা, ১ মেছবি: জাহিদুল করিম
৯ / ৯
মে দিবস উপলক্ষে সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের। শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, ১ মেছবি: শুভ্র কান্তি দাশ