একঝলক (২৮ আগস্ট ২০২৬)

১ / ১১
ঢাকা–সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় দুর্ঘটনার শিকার দুটি ট্রাক থেকে পণ্য খালাস করা হচ্ছে। ২৮ আগস্ট, সরাইল উপজেলার শান্তিনগর এলাকা
ছবি: বদর উদ্দিন
২ / ১১
সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা এলাকায় কৃষিজমিতে ঢুকেছে নোনাপানি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের চারা। ২৭ আগস্ট, চাকলা গ্রামের তেলিখালীর বিল
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৩ / ১১
তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ নাটকের প্রদর্শনী। ২৭ আগস্ট, সন্ধ্যা ৭টা, তেজগাঁও কলেজ
ছবি: প্রথম আলো
৪ / ১১
বাড়ির আঙিনায় লাগানো গাছে ফুটেছে কাঁকরোল ফুল। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও এলাকা, ২৮ আগস্ট
ছবি: আবদুর রহমান
৫ / ১১
চলনবিলের পথ ধরে নৌকায় খড় নিয়ে গন্তব্যে চলেছেন তাঁরা। ২৮ আগস্ট, উধুনিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম
৬ / ১১
নদীর পারে খেত থেকে পাট কেটে জাগ দিতে নিয়ে যাচ্ছেন কৃষক। রাজৈর, সাটুরিয়া, মানিকগঞ্জ, ২৮ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
৭ / ১১
সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হন নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী। তাঁদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট, আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ
ছবি: প্রথম আলো
৮ / ১১
এখন বছরজুড়েই লাউ আবাদ করেন চাষিরা। তোলা হয়েছে তাজা লাউ। ২৮ আগস্ট, মমিনপুর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
যেমনি প্রখর রোদ, তেমনি গরম। তবু জীবিকার তাগিদে কাজ করতে হয় মাঠে। ২৮ আগস্ট, শাহবাজপুর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
সুন্দরবনে যাত্রার অপেক্ষায় জেলেদের নৌকা নদীর তীরে সাজানো। ২৮ আগস্ট, কয়রা উপজেলার সুন্দরবন–সংলগ্ন শাকবাড়িয়া নদীর তীর
ছবি: ইমতিয়াজ উদ্দীন
১১ / ১১
বাড়ির পাশে গ্রামীণ পাকা সড়কের দুই ধারে ভেজা পাটের আঁশ শুকাচ্ছেন দুই নারী। ২৭ আগস্ট, শোলাকুন্ডু এলাকা, কানাইপুর ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান