একঝলক (২৫ সেপ্টেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হলো আজ। দুর্গাবাড়ি মন্দির, ময়মনসিংহ, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৬
পাড়া–মহল্লায় ঘুরে ঘুরে হরেক রকম পণ্য বিক্রি করেন এই ফেরিওয়ালা। মেন্দিবাগ, সিলেট, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৬
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বোধন থিয়েটারের মঞ্চস্থ নাটক কোর্ট মার্শালের একটি দৃশ্য। কুষ্টিয়া, ২৫ সেপ্টেম্বর
ছবি: তৌহিদী হাসান
৪ / ১৬
অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায়ের আগে আদালতে আসামিদের হাজির করা হয়। মামলায় জি কে শামীম ও তাঁর সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মহানগর দায়রা জজ আদালত, ২৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
৫ / ১৬
মুলাখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। কাচিয়াতলি, কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৬
গোমতীর চরে কাশবনের পাশে গড়ে উঠেছে বেদেপল্লি। আমতলী, দুর্গাপুর, কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১৬
ঢাকায় ফলের আড়তে পাঠানোর জন্য বস্তায় ভরা হচ্ছে মৌলভীবাজারের বাতাবিলেবু। কালামাটি জুড়ী, মৌলভীবাজার, ২৫ সেপ্টেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
৮ / ১৬
ঝুঁকি নিয়ে উড়ালসড়কে এভাবে যাচ্ছেন পথচারীরা। মেয়র হানিফ উড়ালসড়ক, ঢাকা, ২৫ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৬
বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর পৌর এলাকায় অবাধে চলছে তিন চাকার যান। এতে দূরপাল্লার যানবাহন ধীরগতিতে চলতে হয়। ধুনট মোড় এলাকা, শেরপুর উপজেলা, বগুড়া, ২৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৬
পঞ্চগড়ে এবার দেশি জাতের মাল্টার ভালো আবাদ হয়েছে। সেই মাল্টা রংপুরে এনে সাইকেলে করে শহরের পথে পথে বিক্রি করছেন লাটিম মিয়া। দাম প্রতি কেজি ১২০ টাকা। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ২৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
শুভ মহালয়া ও চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন পূজা কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। চাঁপাইনবাবগঞ্জ, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৬
কৃষক সুজন মল্লিক ১৪ শতাংশ জমিতে ১৫০০ টাকা খরচ করে লালশাকের চাষ করেছেন। বিক্রির উপযোগী হলে পুরো খেতের শাক ১২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তাঁর আশা। জাহাপুর, মধুখালী, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
বাড়ির পাশে সড়কের ধারে রোদে মরিচ শুকাচ্ছেন গৃহবধূ খাদিজা বেগম। মজুরদিয়া, বোয়ালমারী, ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৬
মহালয়া থেকেই পূজার কেনাকাটা করতে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। শাড়ির দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। বড়বাজার, খুলনা, ২৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কগুলোতে অফিস ছুটির পর তীব্র যানজট দেখা দেয়। তেজগাঁও এলাকা, ২৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৬ / ১৬
বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া ছিল রোববার। এদিন থেকেই শুরু দেবীপক্ষের। রাজধানীর মণ্ডপগুলোতে দেবীর মূর্তি সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নর্থ ব্রক হল রোড, ঢাকা, ২৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার