একঝলক (১৮ মার্চ ২০২৬)

১ / ২৫
ঈদমেলায় বিক্রির জন্য বানানো মাটির খেলনা তৈজসপত্রে রংয়ের ছোঁয়া দেওয়া হচ্ছে। ভাজন ডাঙ্গা, ফরিদপুর, ১৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২ / ২৫
আগাম জাতের কাঁচা আম বাজারে আসতে শুরু করছে। কেজি ২০০ টাকা করে কাঁচা আম বিক্রি করছেন এক মারমা নারী। মারমা বাজার, বান্দরবান, ১৮ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৩ / ২৫
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঝুঁকি নিয়ে পিকআপে চেপে বাড়ির পথে যাত্রা। তিনমাথা রেলগেট, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ২৫
বিলের পানি কমে গেছে। অল্প পানিতে মাছ শিকারে সতর্ক নজর কানিবকের। বারোতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৮ মার্চ
ছবি: সাদিক মৃধা
৫ / ২৫
দুর্ঘটনার ঝুঁকি থাকলেও ঈদযাত্রায় ট্রেনের ছাদে মানুষের ভিড়। রেলওয়ে স্টেশন, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
৬ / ২৫
কয়েক দফা বৃষ্টিতে বাসার ছাদবাগানের টবে সজীব রেইন লিলি ফুল। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ১৮ মার্চ
ছবি: কল্যাণ প্রসূন
৭ / ২৫
গাছের ডালে উড়ে এসে বসেছে টিয়া পাখি। মনাটেক মহালছড়ি, খাগড়াছড়ি, ১৮ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ২৫
বাড়ির আঙিনায় ফুটে আছে লজ্জাবতী ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ মার্চ
ছবি: সাজেদুল আলম
৯ / ২৫
কাপ্তাই হ্রদের পানিতে সূর্যের আলো পড়ে চিকচিক করছে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ১৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৫
খাবারের খোঁজে ডালে ডালে ঘুরছে হলদে পাখি। শ্রীফলতলা, রূপসা, খুলনা, ১৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৫
খেতে ধানের চারা রোপণ করছেন চাষিরা। বুড়াইল, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৫
শিশুদের নতুন জামা এবং দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন প্রথম আলো মাদারীপুর বন্ধুসভার সদস্যরা। লেকপাড় স্বাধীনতা অঙ্গন, মাদারীপুর, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো
১৩ / ২৫
সড়কে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে দেওয়া হচ্ছে। তিনমাথা রেলগেট, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
ঈদ সামনে রেখে নতুন টুপি কিনতে দোকানে ভিড়। নিজের পছন্দের টুপি কিনছেন এক তরুণ। বন্দরবাজার, সিলেট, ১৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৫
বরিশাল সিটি করপোরেশনে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৮ মার্চ
ছবি: সাইয়ান
১৬ / ২৫
বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের উদ্যোগে চলছে প্রস্তুতির কাজ। ভাটার খাল, বরিশাল, ১৮ মার্চ
ছবি: সাইয়ান
১৭ / ২৫
খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সার্কিট হাউস মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। চলছে শামিয়ানা টানানোর কাজ। সার্কিট হাউস মাঠ, খুলনা, ১৮ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৫
ভৈরবে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা ও ঈদ সালামি এবং বিভিন্ন পরিবারকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠ, ভৈরব, কিশোরগঞ্জ, ১৮ মার্চ
ছবি: সুমন মোল্লা
১৯ / ২৫
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা–ছেলে নিহত হওয়ার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুঠিয়া, রাজশাহী, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো
২০ / ২৫
আলু তুলে তা বস্তায় করে এভাবে নিয়ে এক জায়গায় স্তূপ করছেন কৃষক ও শ্রমিকেরা। জলছত্র, রংপুর, ১৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৫
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি সান্তাহারের অদূরে লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। বাগবাড়ি, আদমদিঘী, বগুড়া, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা
২২ / ২৫
পরেননি হেলমেট। চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলছেন এই মোটরসাইকেলচালক। একটু অসতর্কতায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা সড়ক, বদরপুর, ফরিদপুর, ১৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২৩ / ২৫
ঝাঁকিজাল দিয়ে নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। রাবার ড্যাম এলাকা, তালমা নদী, পঞ্চগড়, ১৮ মার্চ
ছবি: রাজিউর রহমান
২৪ / ২৫
হিমাগারে আলু সংরক্ষণ কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও কৃষকেরা আলু নিয়ে আসছেন। গোয়ালচামট, ফরিদপুর, ১৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
ঈদুল ফিতরের ছুটিতে ট্রেনে এভাবে রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। টঙ্গী স্টেশন, ঢাকা, ১৮ মার্চ
ছবি: সাজিদ হোসেন