পাহাড়ি ছড়ায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন একজন। জামেচ্ছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৩
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে প্রয়োজনীয় বাজার করতে গিয়ে দুর্ভোগে পড়েন ক্রেতারা। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা, ১৪ সেপ্টেম্বরছবি: খালেদ সরকার
১২ / ২৩
ডিবিএইচ ফাইন্যান্সের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির অষ্টম সভা সম্প্রতি কোম্পানির ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএইচ এ তথ্য জানায়। কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মু. ফরিদউদ্দীন আহমেদ ও জুবায়ের মুহাম্মাদ এহসানুল; ডিবিএইচের এমডি ও সিইও নাসিমুল বাতেন; প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল আহাদসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: ডিবিএইচের সৌজন্যে
১৩ / ২৩
পাবনা-১ (বেড়া আংশিক সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে হরতালকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড়ে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সিঅ্যান্ডবি, বেড়া, পাবনা, ১৪ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
সাজিয়ে রাখা হয়েছে পাটকাঠি, সেখানে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বরছবি: সাইয়ান
১৬ / ২৩
বেয়ারিং আর কাঠ দিয়ে তৈরি করা গাড়ি নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বরছবি: সাইয়ান
১৭ / ২৩
বিক্রির জন্য নানা ধরনের ঘাস নিয়ে বসে আছেন কৃষকেরা। গবাদিপশুকে খাওয়ানোর জন্য এসব ঘাস কিনে নিয়ে যান খামারমালিকেরা। চতুর বাজার, সাঁথিয়া, পাবনা, ১৪ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১৮ / ২৩
ফরিদপুর–৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ভাঙা জংশনে আটকা পড়ে। বামনকান্দা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৯ / ২৩
কচুপাতায় জমেছে বৃষ্টির পানি। রণতিথা, সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বরছবি: সাজেদুল আলম
২০ / ২৩
বৈরী আবহাওয়ায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। কখনো হালকা, কখনো ভারী। এর মধ্যে খোলা ভ্যানে ছোট শিশুটিকে ছাতার নিচে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক মা। কাজির হাট, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
২১ / ২৩
সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলো বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে জমেছে বৃষ্টির পানি। বালুচর, সিলেট, ১৪ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
২২ / ২৩
কেন্দ্রীয় শহীদ মিনারে সংগীতশিল্পী ফরিদা পারভীনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৪ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
২৩ / ২৩
বৃষ্টি নামার আগে আকাশে জমেছে কালো মেঘ। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বরছবি: সাইয়ান