এক ঝলক (২ আগস্ট ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
নারী ফুটবলারকে মারধর করার পর তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমিতে অনুশীলনে আসা ফুটবলারের সংখ্যা কমেছে। তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বটিয়াঘাটা, খুলনা, ২ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
খেত থেকে মিষ্টিকুমড়া তুলে বাড়ি ফিরছেন এক নারী। মুগুজি গ্রাম, বরুড়া, কুমিল্লা, ২ আগস্ট
ছবি: এম সাদেক
৩ / ১২
মাটির তৈরি হাঁড়ি ও কলসি পোড়ানো হবে। এ জন্য কারিগরেরা সারিবদ্ধভাবে মাটির এসব তৈজস সাজিয়ে রাখছেন। দুই দিনের মধ্যে পণ্যগুলো বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। বারপাড়া গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২ আগস্ট
ছবি: এম সাদেক
৪ / ১২
জলাশয়ে শোভা ছড়িয়েছে শাপলা। শ্যামলনগর এলাকা, সদর উপজেলা, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
বগুড়া থেকে বেতের দোলনা কিনে বিক্রির জন্য দিনাজপুরের হিলিতে নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। প্রতিটি দোলনা ৩০০ টাকায় বিক্রি করবেন তিনি। নওয়াববাড়ী সড়ক, বগুড়া, ২ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১২
ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে মানুষের ভিড়। কাচিরচর, ভোগডাঙ্গা, কুড়িগ্রাম, ১ আগস্ট
ছবি: জাহানুর রহমান
৭ / ১২
বিশেষ সাইকেলের ওপর নৌকা টাঙিয়ে রংপুরের পীরগাছা উপজেলা থেকে মহাসমাবেশস্থলে এসেছেন জাবেদ আলী। রংপুর, ২ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
বৃষ্টির সকালে ছাতা মাথায় সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক। কাকরাইল, ঢাকা, ২ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
৯ / ১২
নার্সারি থেকে চা-গাছের চারা নিয়ে বাগানে যাচ্ছেন এক নারী শ্রমিক। মালিনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ২ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
ধানখেতে কাজ করছেন এক কৃষক। গোপালবাড়ী গ্রাম, বগুড়া সদর, ১ আগস্ট
ছবি: সোয়েল রানা
১১ / ১২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জবুথবু হয়ে বৈদ্যুতিক তারের ওপর বসে আছে কবুতর। হালিশহর এলাকা, চট্টগ্রাম, ২ আগস্ট
ছবি: জুয়েল শীল
১২ / ১২
বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর ত্রিপল দিয়েছেন পিকআপের পেছনে বসা দুই ব্যক্তি। কাকরাইল, ঢাকা, ২ আগস্ট
ছবি: সাজিদ হোসেন