একঝলক (৭ অক্টোবর ২০২৬)

১ / ১০
ঘাসের ডগায় উড়ে এসে বসেছে লাল ফড়িং। আড়ংঘাটা, খুলনা, ৭ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
শিশিরভেজা সকালে ধানখেতের আলপথ ধরে বিদ্যালয়ে ছুটছে দুই শিশু। রাঙাপানি, রাঙামাটি, ৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
ট্রাকে করে আনা ভাঙারি নামাচ্ছেন শ্রমিকেরা। ঝালোপাড়া, সিলেট, ৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
মাছ শিকার শেষে সুরমা নদীর পাড়ে নৌকা ভিড়িয়েছেন মৎস্যজীবীরা। মেন্দিবাগ, সিলেট, ৭ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১০
একপশলা বৃষ্টির পর কাজে যাচ্ছেন দুই পাহাড়ি নারী। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ৭ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ১০
সকালে কাজে যাচ্ছেন এক পাহাড়ি শ্রমিক। আলুটিলা, রাঙামাটি, ৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
বিলে মাছ ধরতে নামার আগে জাল ঠিক আছে কিনা, দেখে নিচ্ছেন এই জেলে। মন্থনা, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
মাঠে শুরু হয়েছে আগাম আলু রোপণের ব্যস্ততা। ঈশ্বরপুর, রংপুর, ৭ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
কম দামে ওএমএসের চাল-আটা কিনতে ভোর থেকেই বিক্রয়কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষেরা। লাহিড়ীপাড়া, ফরিদপুর, ৭ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১০
মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে কাশফুল তুলে নিয়েছে দুই শিশু। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ৭ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান