২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন দলের পতাকা বিক্রি করছেন একজন। বন্দরবাজার, সিলেট, ১৪ নভেম্বরছবি: আনিস মাহমুদ
২ / ১৭
খেজুরের রসের জন্য গাছ পরিষ্কার করছেন আহাদ আলী। রস সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন তিনি। গিলাতলা, খুলনা, ১৪ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৭
ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে শিঙাড়া বানাচ্ছেন এক বিক্রেতা। অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এ ধরনের মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি বেশি। বাদামতলী এলাকা, ঢাকা, ১৪ নভেম্বরছবি: দীপু মালাকার
৪ / ১৭
ধান কাটায় ব্যস্ত শ্রমিকেরা। ধান কাটা ও মাড়াই শেষে নবান্ন উৎসবে মাতবেন কৃষকেরা। পূর্ব বেগুনবাড়ী, ঠাকুরগাঁও, ১৪ নভেম্বরছবি: মজিবর রহমান খান
৫ / ১৭
ক্যারম বোর্ড তৈরির কাজে ব্যস্ত জামাল হোসেন। এসব ক্যারম বোর্ড চট্টগ্রাম, সিলেট, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন তিনি। আকার ও মানভেদে প্রতিটি ক্যারম বোর্ড আড়াই শ থেকে তিন হাজার টাকায় বিক্রি হয়। কাজীরগাঁও বিশ্বরোড, হাজীগঞ্জ, চাঁদপুর, ১৪ নভেম্বরছবি: এম সাদেক
৬ / ১৭
সিলেট নগরে চলছে নালা সংস্কারের কাজ। সড়কের এক পাশে থাকে নির্মাণসামগ্রী। সেখান থেকে সারাক্ষণ উড়ছে ধুলাবালু। বেলচা দিয়ে পাথর তুলছেন একজন শ্রমিক। লামাবাজার-শেখঘাট সড়ক, সিলেট, ১৪ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
পাহাড়ে চাষ হওয়া কমলা তোলা শুরু হয়েছে। বাগান থেকে তোলার পর বিক্রির জন্য শহরে আনা হয়েছে এসব কমলা। বনরূপা, রাঙামাটিছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
কাগজসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলাপাতা ও কচুপাতা হাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৭
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেলিম আল দীন মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ নভেম্বরছবি: প্রথম আলো
১০ / ১৭
পশুর নদে জোয়ারের পানিতে মাছ শিকারের আশায় জাল ফেলেছেন এক নারী। উপকূলে নারীরা পুরুষের পাশাপাশি মাছ ধরার কাজেও বেশ পারদর্শী। ঢাংমারী ফরেস্ট রিসার্চ স্টেশন, দাকোপ, খুলনা, ১৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
খরা জাল দিয়ে নদীতে মাছ ধরছেন জেলে ইদ্রিস আলী। স্থানীয় বাজারে এসব মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। কলাবাগ, বন্দর, নারায়ণগঞ্জ, ১৪ নভেম্বরছবি: দিনার মাহমুদ
১২ / ১৭
সকালের রোদে খাবারের সন্ধানে ছানা নিয়ে বের হয়েছে মা বানর। এ সময় দুধ পান করছে ছানাটি। সুন্দরবন, বাগেরহাট, ১৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
ডিজিটাল উদ্ভাবনী মেলায় স্টল ঘুরে দেখছে শিক্ষার্থীরা। দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তন, খাগড়াছড়ি, ১৪ নভেম্বরছবি: পলাশ বড়ুয়া
১৪ / ১৭
যমুনা নদীতীরবর্তী এলাকায় মাছ শিকারে নেমেছেন দুই নারী। দড়িপাড়া গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ নভেম্বরছবি: সোয়েল রানা
১৫ / ১৭
নৌকায় বসে শিকারের অপেক্ষায় একটি মাছরাঙা। চুনিয়াপাড়া, ধুনট, বগুড়া, ১৪ নভেম্বরছবি: সোয়েল রানা
১৬ / ১৭
বিভিন্ন আড়ত থেকে আনা ছেঁড়া ও ফুটো চটের বস্তা সেলাই করে করছেন এক ব্যক্তি। সেলাই করা এসব বস্তা আবার বিক্রি হবে অন্য আড়তে। আকার অনুযায়ী প্রতিটি বস্তা ১০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। সদরঘাট রোড, বরিশাল নগর, ১৪ নভেম্বরছবি: সাইয়ান
১৭ / ১৭
ড্রামের মধ্যে জমে থাকা পাম তেল সংগ্রহ করছেন এক ব্যক্তি। ড্রামের মধ্যে জমা তেল সংগ্রহ করে রান্না কিংবা খাওয়ার কাজে ব্যবহার করা হবে। ঢাকা থেকে এসব ড্রামে পাম তেল আসে বরিশালের বিভিন্ন পাইকারি কিংবা খুচরা দোকানে বিক্রির জন্য। বালুঘাট, বরিশাল নগর, ১৪ নভেম্বরছবি: সাইয়ান