একঝলক (৩ নভেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
পাউডার পাফ ফুলের মধু খেতে এসেছে ভিমরুল। মুজগুন্নী, খুলনা, ৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ৯
গোধূলিবেলায় হাওরপাড়ে হাঁসের পাল নিয়ে এক খামারি। ভাটি নানস্রী, নিকলী, কিশোরগঞ্জ, ২ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ৯
হেমন্তের সকালে কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের জনপদ। শিংপাড়া, পঞ্চগড়, ৩ নভেম্বর
ছবি: রাজিউর রহমান
৪ / ৯
ঘরে রাখা পুরোনো চাল উঠানে রোদে শুকিয়ে নিচ্ছেন এক গৃহবধূ। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ৯
মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলনের আশায় পরিচর্যা করছেন এই কৃষক। পূর্ব আলিয়াবাদ, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৬ / ৯
ঝরে পড়া শিউলি ফুল কুড়াতে এসেছে শিশুটি। গাছের ডালে ফুটে থাকা ফুলও তার চাই। মুজগুন্নী, খুলনা, ৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
শিকারের অপেক্ষায় গাছের ডালে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ফিঙে পাখি। গামারি বাগান, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৯
সকালে একসঙ্গে স্কুলে ছুটছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। লুম্বিনী সড়ক, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৯
পথের ধারে ফুটে থাকা বুনো ফুলে বসেছে প্রজাপতি। কুন্দইল, তাড়াশ, সিরাজগঞ্জ
ছবি: সাজেদুল আলম