একঝলক (৬ মার্চ ২০২৬)

১ / ১০
গতি মাপার যন্ত্র (স্পিড গান) দিয়ে গাড়ির গতি পরিমাপ করছেন হাইওয়ে পুলিশের এক সদস্য। বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকা, বগুড়া, ৬ মার্চ
ছবি: সোয়েল রানা
২ / ১০
বরিশাল থেকে বস্তাভর্তি ধান ট্রাকে করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এখন অন্য একটি ট্রাকে ধানের বস্তাগুলো ওঠানো হচ্ছে। পিয়ারপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৬ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৩ / ১০
বোরো ধানখেতের আল দিয়ে আলুর বস্তা নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। গঙ্গাদাস, সদর, রংপুর। ৬ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১০
সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে এসে হলুদে ভরা ফুলের সমারোহের মধ্যে সেলফি তুলছেন পাহাড়ি তিন তরুণী। বেতছড়া এলাকা, বান্দরবান, ৬ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৫ / ১০
রাঙা ঠোঁট আর বাহারি পালকে কালিম পাখির রাজকীয় রূপ। দেশি এই পাখিগুলো জলাশয়সমৃদ্ধ এলাকায় একসময় প্রচুর দেখা যেত। বর্তমানে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। ৬ মার্চ
ছবি: সাদিক মৃধা
৬ / ১০
শিমুল ফুলের মধু খাচ্ছে কাঠবিড়ালি। পানছড়ি নালকাটা, খাগড়াছড়ি, ৬ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ১০
সৌন্দর্যবর্ধনে খুলনায় যোগ হলো আরও একটি ভাস্কর্য। এবার সুন্দরবনের প্রতীকী মৌমাছি ও মৌচাকের ভাস্কর্য শোভা পাচ্ছে। খালিশপুর মেগার মোড় গোলচত্বর, খুলনা, ৬ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১০
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসন এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে শিয়া মতাবলম্বীদের শোকমিছিল। দোয়েল চত্বর এলাকা, ঢাকা, ৬ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১০
অমর একুশে বইমেলায় আজ ছিল তৃতীয় শিশুপ্রহর। বায়োস্কোপে আনন্দে মেতেছে শিশুরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৬ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের বাড়তি চাপ সামলাতে নৌযানগুলো প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। রাজধানীর নদীবন্দরে লঞ্চগুলোতে চলছে মেরামত, রং করার কাজ। ফরাশগঞ্জ ঘাট, বুড়িগঙ্গা নদী, ঢাকা, ৬ মার্চ
ছবি: দীপু মালাকার