তালগাছের মাথায় উঠে মুচিগুলো থেকে রস সংগ্রহের বন্দোবস্ত করছেন গাছি। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৩ / ২০
মৌসুমি ফল সফেদা সাজিয়ে রাখছেন বিক্রেতা। সিটি পার্ক মার্কেট, রংপুর, ১৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
আখ কেটে এক জায়গায় জড়ো করছেন একজন শ্রমিক। ভাইবোনছড়া, খাগড়াছড়ি, ১৬ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ২০
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে রঙিন ফুল। লুম্বিনী, রাঙামাটি, ১৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
সড়কের পাশে ফুটেছে রঙিন বনফুল। বুড়িচং, কুমিল্লা, ১৬ এপ্রিলছবি: আবদুর রহমান
৭ / ২০
কাঠ খোদাই করে ভাস্কর্যটি বানিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জিং ধাপের ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছেন প্রার্থীরা। পুলিশ লাইনস হাবেলী গোপালপুর, ফরিদপুর, ১৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৯ / ২০
বিক্রির জন্য শহরে আনা হয়েছে বাঁশের তৈরি মোড়া। ভার্থখলা, সিলেট, ১৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শালিকের, রাঙামাটি, ১৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২০
গোলাপজাম ফুল থেকে ফল এসেছে। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ১৬ এপ্রিলছবি: মোস্তাফিজুর রহমান
১৬ / ২০
কৃষকের কাছ থেকে পটোল কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। সিলেটে নেওয়ার জন্য বস্তায় ভরা হচ্ছে। নওহাটা হাট, রাজশাহী, ১৬ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১৭ / ২০
সাইকেল চালিয়ে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। আরাজীবন খামার, রংপুর, ১৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে কুমারিকা ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমার গল্প আমার শক্তি’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ১৬ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২০
ফুলের ওপর উড়ে এসে বসেছে রঙিন প্রজাপতি। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ১৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
সাংবাদিকতা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার বিষয়ে সংবাদ সম্মেলন করে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। দ্য ডেইলি স্টার ভবন, ঢাকা, ১৬ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ