একঝলক (৬ অক্টোবর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
সবুজ ধানের শীষে লেগে আছে শিশিরবিন্দু। টেকনিক্যাল পাড়া, রাঙামাটি, ৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
দখলমুক্ত ফুটপাতের দেয়ালে আঁকা হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতিকৃতি। সেগুনবাগিচা, ঢাকা, ৬ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২০
সকালের আলো ফুটতেই কাজের জন্য রূপপুর পারমাণবিক প্রকল্পে ঢুকছেন শ্রমিকেরা। সারিবদ্ধভাবে গেট পাস দেখিয়ে তাঁদের প্রকল্পে প্রবেশ করতে হয়। রূপপুর পারমাণবিক প্রকল্প, ঈশ্বরদী, পাবনা, ৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৪ / ২০
ভাটায় পোড়ানো দইয়ের সরা বের করে পাইকারিতে বিক্রির জন্য প্রস্তুত করছেন কারিগরেরা। একেকটি সরা পাইকারিতে ৯ থেকে ১০ টাকায় বিক্রি হয়। বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া, ৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৫ / ২০
কুয়াশায় ঢেকে আছে চারপাশ। এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রূপপুর পারমাণবিক প্রকল্পের কুলিং টাওয়ার। লালন শাহ সেতু, ঈশ্বরদী, পাবনা, ৬ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৬ / ২০
কাশবনের ডাঁটায় বসে উড়ছে ছোট্ট ফুটকি পাখি। সোনাডাঙ্গা, খুলনা, ৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
কাদাপানি দিয়ে ঘর লেপার কাজ করছেন তিনি। অভিরাম, রংপুর, ৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২০
ট্রাকের ছোটখাটো সমস্যা সারাতে ব্যস্ত হেলপার। স্টেশন সড়ক, খুলনা, ৬ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
ধানখেতে পেতে রাখা বাঁশের ফাঁদে আটকা পড়েছে ইঁদুর। উত্তম বটতলা, রংপুর, ৬ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
গ্রামীণ সড়কে বসে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৬ অক্টোবর
ছবি: সাইয়ান
১১ / ২০
নৌকায় ভেসে জাল দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
নদী-খালে মাছ শিকারে ফেলা হয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। এতে মাছসহ জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। হবিনগর, শায়েস্তাবাদ, বরিশাল, ৬ অক্টোবর
ছবি: সাইয়ান
১৩ / ২০
জলাভূমিতে খাবার খাওয়াতে মহিষ নিয়ে এসেছেন তিনি। ঘাস ছেড়ে খালের পানিতে নেমে পড়েছে মহিষগুলো। তোয়াকুল, গোয়াইনঘাট, সিলেট, ৬ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
খড়ো জাল দিয়ে গ্রামের পাশের খাল থেকে মাছ ধরছেন এক মৎস্যজীবী। শাহাবৃদ্ধি, তিতাস, কুমিল্লা, ৬ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২০
হাতে ফুল নিয়ে মন্দিরে যাচ্ছেন এই পাহাড়ি নারী। রাঙাপানি গ্রাম, রাঙামাটি, ৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২০
পানি কমতে শুরু করেছে ফুলজোড় নদীতে। ডিঙিতে চড়ে বড়শি ফেলে দেশি মাছ শিকারে ব্যস্ত দুই ব্যক্তি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১৭ / ২০
শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ধূপ জ্বালানোর ধুনুচি তৈরির ধুম পড়েছে। গাবতলী, বগুড়া, ৬ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৮ / ২০
পাহাড়ে উৎপাদিত পাইন্যাগুলা ফল বিক্রির জন্য ক্রেটে ভরছেন এক বম নারী। লাইমিপাড়া, বান্দরবান, ৬ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২০
সবুজ পাতার ওপর ভেসে আছে গাঢ় বেগুনি রঙের ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৬ অক্টোবর
ছবি: আকমল হোসেন
২০ / ২০
সুপেয় পানির পাইপলাইন বসাতে খোঁড়া গর্তে হেলে পড়েছে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক। বান্দরবানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখে তৈরি হয়েছে এই ঝুঁকিপূর্ণ স্থান। উজানীপাড়া, বান্দরবান, ৬ অক্টোবর
ছবি: মং হাই সিং মারমা