বাজারে মুড়ির চাহিদা সব সময় থাকে। বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে মুড়ি এনেছেন এক ব্যবসায়ী। দোকানে নিতে ট্রাক থেকে নামানো হচ্ছে মুড়ির বস্তাগুলো। গোয়ালচামট, ফরিদপুর, ৯ মার্চছবি: আলীমুজ্জামান
২ / ২৫
খেত ভরে আছে পেঁয়াজের বীজে। তার মাঝে দলবেঁধে কাজ করছেন শ্রমিকেরা। গোবিন্দপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৯ মার্চছবি: আলীমুজ্জামান
৩ / ২৫
বিদেশি কাপড় কেনার প্রমাণপত্র না থাকায় কাপড় বিক্রির দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সড়ক বাজার, ব্রাহ্মণবাড়িয়া, ৯ মার্চছবি: প্রথম আলো
৪ / ২৫
হাটে বিক্রির জন্য রাখা হয়েছে শর্ষে। সমেশপুর হাট, বেলকুচি, সিরাজগঞ্জ, ৯ মার্চছবি: আরিফুল গণি
৫ / ২৫
নিজেদের পুকুরের পানি কমে যাওয়ায় পলো দিয়ে মাছ ধরছেন জাকির শেখ। কবিরপুর, ফরিদপুর, ৯ মার্চছবি: আলীমুজ্জামান
৬ / ২৫
চলার পথে তেঁতুলগাছের নিচে খানিক জিরিয়ে নেওয়া। ভাঙা মুড়া, নানিয়ারচর, রাঙামাটি, ৯ মার্চছবি: সুপ্রিয় চাকমা
বসন্তে ফুটে আছে বাহারি ফুল। শহীদ হাদিস পার্ক, খুলনা, ৯ মার্চছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৫
রংপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য জব্দ ও জরিমানা করা হয়। কুটিরপাড়া, রংপুর, ৯ মার্চছবি: মঈনুল ইসলাম
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চলছে ধোয়ামোছা ও রঙের কাজ। ঈদগাহ ফটকে রং করা হচ্ছে। শাহী ঈদগাহ, সিলেট, ৯ মার্চছবি: আনিস মাহমুদ
১৪ / ২৫
হিমাগারে রাখার জন্য বস্তায় রাখা হয়েছে আলু। ময়নাকুঠি, রংপুর, ৯ মার্চছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৫
বাবা ও মায়ের সঙ্গে ঈদের পাঞ্জাবি কিনতে দোকানে এসেছে শিশু। পছন্দের পাঞ্জাবি সন্তানকে পরিয়ে মাপ দেখছেন বাবা–মা। জাহাজ কোম্পানি মোড়, রংপুর, ৯ মার্চছবি: মঈনুল ইসলাম
বসন্তের বার্তা দিয়ে ফুটেছে নীলমণি লতা ফুল। ফুলে কোনো ঘ্রাণ নেই, তবে রয়েছে মধু। তাই মৌমাছি আর ভ্রমরের আনাগোনা সেখানে। রথঘর, রাধানগর, পাবনা, ৯ মার্চছবি: হাসান মাহমুদ
১৮ / ২৫
নতুন কচি পাতায় পড়ছে সূর্যের আলো। গাছে গাছে এ যেন নতুন প্রাণের সঞ্চার। মেরিল বাইপাস, পাবনা, ৯ মার্চছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের লাশ গ্রহণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নিহতের পরিবারের স্বজনদের সান্ত্বনা দেন তিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট, ৯ মার্চছবি: প্রথম আলো
২০ / ২৫
গাছের কাণ্ড ভেদ করে থোকায় থোকায় ধরেছে বিলম্বি ফল। হাউজিং এলাকা, কুমিল্লা, ৯ মার্চছবি: আবদুর রহমান
২১ / ২৫
ঈদের কেনাকাটায় গুরুত্বপূর্ণ জুতা। পছন্দ অনুযায়ী জুতা কিনছে এক তরুণ। ডাকবাংলো, খুলনা, ৯ মার্চছবি: সাদ্দাম হোসেন
সূর্য ডোবার বেলায় দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে একটি মরা বৃক্ষ। মূলত শীতের শেষে পাতা ঝরে গেছে গাছটির। বসন্তের ছোঁয়ায় আবার সবুজ কচি পাতায় ভরে উঠবে গাছটি। পৈলানপুর, পাবনা, ৮ মার্চছবি: হাসান মাহমুদ
২৪ / ২৫
নদীর পাশ দিয়ে থুরং (ঝুড়ি) ভর্তি জ্বালানি কাঠ মাথায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা নারী। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৯ মার্চছবি: মং হাই সিং মারমা