রাস্তায় পড়ে থাকা ম্যানিকিনটি সড়ক বিভাজক রাখা হয়েছে। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২২ ডিসেম্বরছবি: দিনার মাহমুদ।
৬ / ১৮
শীত এলেই লেপের চাহিদা বেড়ে যায়। এ সময় ব্যস্ত সময় পার করেন কারিগরেরা। আকারভেদে লেপ ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। অম্বিকাপুর, ফরিদপুর, ২২ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
আমন ধান মাড়াই শেষে বস্তায় করে সড়কের পাশে রাখছেন কৃষকেরা। এরপর সেই ধান বাড়ি নেওয়া হবে। ফকিরবাজার, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বরছবি: এম সাদেক
৮ / ১৮
সাইকেলে বেঁধে নিয়ে হরেক রকমের প্লাস্টিক সামগ্রী বিক্রি করতে বেরিয়েছেন তাঁরা। মইজদ্দিন মণ্ডল পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
৯ / ১৮
বোরো মৌসুমকে সামনে রেখে বিএডিসি গোডাউনে মজুত করে রাখা হচ্ছে সার। ঠিকাদারের মাধ্যমে খুলনা থেকে আসা টিএসপি, এমওপি ও ডিএপি সার ট্রাক থেকে নামিয়ে গোডাউনে রাখছেন শ্রমিকেরা। টেপাখোলা, ফরিদপুর ২১ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১০ / ১৮
সাইকেল চালানোর প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। এবার ‘ঢাকা ম্যাক্স-২০২৩’ প্রতিযোগিতার আয়োজক রেস বাংলাদেশ। প্রতিযোগিতায় সহযোগিতা করেছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বিডিসাইক্লিস্টস ও প্রথম আলো। হাতিরঝিল, ঢাকা, ২২ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৮
বোরো ধান রোপণ করার জন্য জমি প্রস্তুত করছেন একজন কৃষক। কালিকাপুর, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বরছবি: এম সাদেক
১২ / ১৮
ডোঙাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন একদল নারী। বিজয়ের মাস উপলক্ষে বিল অঞ্চলে ব্যবহৃত ডোঙা দিয়ে এই আয়োজন করা হয়। ডুমুরিয়া, খুলনা, ২২ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
শিং মাছ ফেরি করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছেন তাঁরা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২২ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৮
সাইকেলে দুধের পাত্র বেঁধে নিয়ে সকালে বেরিয়ে পড়েন শিপ্রা মণ্ডল। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন এই দুধ। প্রতি লিটার দুধের দাম নেন ৫০ টাকা। প্রতিদিন তাঁর বিক্রি হয় প্রায় ৩০ লিটার দুধ। ওই এলাকায় গরুর অনেক খামার থাকায় দাম তুলনামূলক কম। শলুয়া, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২২ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
বুনো ফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। বাকশীমূল, বুড়িচং, কুমিল্লা, ২২ ডিসেম্বরছবি: এম সাদেক
১৬ / ১৮
গরুর খাবার সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ২২ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৮
খেজুরের রস সংগ্রহের জন্য ফিরছেন দুই গাছি। বাখরা কাম বেলঘরিয়া, কাহালু, বগুড়া, ২২ ডিসেম্বরছবি: সোয়েল রানা