একঝলক (৮ জানুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
তীব্র শীতের মধ্যেই প্রশিক্ষণের কাগজপত্র জমা দিতে বিদেশগমনে আগ্রহী শত শত মানুষের লাইন। মাসকান্দা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, ময়মনসিংহ। ৮ জানুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
২ / ১৪
শীতের সকালে বোরো ধান রোপণ করেছেন একজন কৃষিশ্রমিক। এক দিন কাজ করে তিনি মজুরি পান ৫০০ টাকা। গাড়াখোলা, ফুলতলা, খুলনা। ৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৪
ভারী কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশায় মাঝনদী পদ্মায় আটকে ছিল পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরিটি। পরে কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে যাত্রা করে সেটি। গোয়ালন্দ, রাজবাড়ী। ৮ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৪
তীব্র শীতে জবুথবু সবাই। পথেঘাটে চলাই যেন দায়। তবু কাজের জন্য গন্তব্যে ছুটছেন মানুষ। কেরানীহাট এলাকা, রংপুর। ৮ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
পাইকারি দরে কেনা পাট ট্রাক থেকে নামাচ্ছেন শ্রমিকেরা। কিনব্রিজ এলাকা, সিলেট। ৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৪
নৌকায় বসবাস বেদে পরিবারের। সেখানেই খাঁচার মধ্যে তারা পালন করেছে মুরগি। নৌকার মধ্যেই রান্নাবান্নার কাজও সারে তারা। চরবাড়িয়া বাঁধ এলাকা, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল। ৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৭ / ১৪
ওএমএসের (ওপেন মার্কেট সেল) চালের জন্য সাধারণ মানুষের ভিড়। ব্যাপারীপাড়া, আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম। ৮ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৮ / ১৪
সূর্যের আলোর দেখা না মেলায় বেশ কয়েক দিন বেচাবিক্রি ছিল না। আজ ঝলমলে রোদ ওঠায় জীবিকার সন্ধানে বের হয়েছেন এই ফেরিওয়ালা। মুজিব বাঁধ, হেমায়েতপুর, পাবনা। ৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৪
বিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করা প্লাস্টিকের ব্যাগ ধুয়ে শুকাতে দিচ্ছেন এই শ্রমিক। প্রতিটি ব্যাগ ৭ থেকে ১০ টাকা দরে বিক্রি করা হবে। কাশিপুর, নারায়ণগঞ্জ। ৮ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৪
দেশজুড়ে বগুড়ার লাল মরিচের সুখ্যাতি রয়েছে। কিন্তু এখনো দেশি লাল মরিচ পাকেনি। আগেভাগে হাইব্রিড জাতের মরিচ পেকে গেছে। সেগুলো যমুনার চরাঞ্চল থেকে কিনে শুকাতে দিয়েছেন ব্যবসায়ী শাহীন মিয়া। কালিতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৮ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ১৪
ভ্যানে করে ইট নিচ্ছিল এক কিশোর। ওজনের কারণে বালুতে চাকা আটকে যাওয়ায় আশপাশে থাকা শিশুর দল ভ্যানটিকে বালুর মধ্য থেকে তুলতে সাহায্য করছে। রসুলপুর চর, বরিশাল নগর, ৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ১৪
হাড়কাঁপানো শীতের মধ্যেই কাদাপানিতে শ্রমিকেরা বীজতলা থেকে ধানের চারা তুলতে ব্যস্ত। হাজরাহাটি মাঠ, চুয়াডাঙ্গা, ৮ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী উচ্চবিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল হাতে পেয়ে হাসির ঝিলিক ফুটেছে শীতার্তদের মুখে
ছবি: প্রথম আলো
১৪ / ১৪
যমুনা নদীতে খেয়ানৌকায় গা থেকে পানি ঝেড়ে নিচ্ছে পাখিটি। কালিতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৮ জানুয়ারি
ছবি: সোয়েল রানা