রংপুরে গত রাতের বৃষ্টি ও বাতাসে নগরের কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠের শামিয়ানা ছিঁড়ে গেছে। তা পুনরায় ঠিকঠাক করা হচ্ছে। কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুর। ২০ মার্চছবি: মঈনুল ইসলাম
২ / ১৫
জমিতে চাষ দেওয়া হচ্ছে। সেই জমিতে কীটপতঙ্গের খোঁজে সাদা বকের ঝাঁক নেমেছে। মেকুড়া, রংপুর। ২০ মার্চছবি: মঈনুল ইসলাম
৩ / ১৫
বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনাজপুর, ২০ মার্চছবি: রাজিউল ইসলাম
৪ / ১৫
ঘরে ব্যবহারের জন্য বন থেকে সংগ্রহ করা থুরুং (ঝুড়ি) ভর্তি জ্বালানিকাঠ মাথায় চেপে বাড়ি ফিরছেন এক মারমা নারী। জামছড়ি, বান্দরবান, ২০ মার্চছবি: মং হাই সিং মারমা
৫ / ১৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তৈলারদ্বীপ গ্রাম, আনোয়ারা উপজেলা, চট্টগ্রামেছবি: প্রথম আলো
৬ / ১৫
সাপ্তাহিক হাটবাজারে পান বিক্রির জন্য পান ভাঁজ করছে এক দম্পতি। মরাটিলা, পানছড়ি, ২০ মার্চছবি: জয়ন্তী দেওয়ান
৭ / ১৫
ধান ঝেড়ে খড়কুটো পরিষ্কারের কাজ করছেন পাহাড়ি এক কিষানি। হেডম্যান পাড়া কুতুকছড়ি, রাঙামাটি, ২০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৫
ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুতির কাজ চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। কিশোরগঞ্জ, ২০ মার্চছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৫
রাজধানীতে সারা দিন বৃষ্টির ভোগান্তিতে ঈদে ঘরমুখী মানুষ। বৃষ্টিতে ভিজেই বাড়ির উদ্দেশে যাত্রা করে এই পরিবার। গাবতলী, ঢাকা, ২০ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৫
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। গাবতলী বাস টার্মিনাল, ২০ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৫
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌপথে বাড়ি ফিরতে ভিড় করেন যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২০ মার্চছবি: দীপক মালাকার
১২ / ১৫
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২০ মার্চছবি: মীর হোসেন