একঝলক (৩১ মার্চ ২০২৩)

১ / ১০
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে রাজবাড়ী বন্ধুসভার মানববন্ধন। প্রেসক্লাব, রাজবাড়ী, ৩১ মার্চ
ছবি: এজাজ আহম্মেদ
২ / ১০
নওগাঁর রবিউল ইসলাম ২০ বছর ধরে রঙিন কাগজ ও প্লাস্টিক দিয়ে তৈরি চরকি ও ফুল ফেরি করে বিক্রি করেন। এসব খেলনা বিক্রির আশায় সিলেটে আসেন তিনি। তালতলা, সিলেট, ৩১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১০
পয়লা বৈশাখকে সামনে রেখে মাটির তৈরি জিনিসে রং করছেন এক কারিগর। কিনব্রিজ, সিলেট, ৩১ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
গাছের ডালে বসেছে এক পাখি। জগন্নাথপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ৩১ মার্চ
ছবি: এম সাদেক
৫ / ১০
ট্রাকে ঢাকায় পাঠানো হবে মিষ্টিকুমড়া। ঘোড়ার গাড়িতে মিষ্টিকুমড়াগুলো ট্রাক পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। গান্নারপাড়, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
গম কাটার পর তিস্তার চরে মাড়াই করছেন কৃষাণীরা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ৩১ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা নদটি বর্ষায় সৌন্দর্য বিলায়। শুকনা মৌসুমে নদের পানি কমে চর জেগে ওঠে। ধলাই ব্রিজ, সিলেট, ৩০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
নৌকায় মাইনী নদীতে মাছ ধরার জন্য যাচ্ছেন জেলেরা। হাজাছড়া, খাগড়াছড়ি, দীঘিনালা, ৩০ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৯ / ১০
সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করে চট্টগ্রাম বন্ধুসভা। প্রেসক্লাব, চট্টগ্রাম, ৩১ মার্চ
ছবি: জুয়েল শীল
১০ / ১০
ঈদের কেনাকাটার জন্য পছন্দের জামা দেখছে এক শিশু। নিউমার্কেট, ঢাকা, ৩০ মার্চ
ছবি: দীপু মালাকার