একঝলক (২২ জুলাই ২০২৬)

১ / ১২
কাজীবাছা নদীতে জাল টেনে নৌকায় তুলছেন জেলেরা। জালে ধরা পড়ছে নানা ধরনের মাছ। কচুবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
সকালের বৃষ্টিতে ভিজে পিলারের ওপর বসে পালক ঝেড়ে শুকিয়ে নিচ্ছে তিন শালিক। আসামবস্তি সেতু, রাঙামাটি, ২২ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। কাদাপানি মাড়িয়ে ছাতা ও বইয়ের ব্যাগ নিয়ে গন্তব্যে ছুটছে শিশুটি। সাধনাপুর, রাঙামাটি, ২২ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
গ্রামের সবুজে ঘেরা পথ ধরে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। পূর্ব কচুয়া, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
উজানের পানিতে ফুলে উঠছে যমুনা। তবে বগুড়ার সারিয়াকান্দি অংশে নদীর পানি এখনো বিপৎসীমার নিচে। মেঘলা আকাশের নিচে এই নদী পাড়ি দিচ্ছে একটি নৌকা। কালীতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ২২ জুলাই
ছবি: সোয়েল রানা
৬ / ১২
বিলের পানিতে মাছ শিকার শেষে খুঁটির ওপর বসে ডানা শুকাচ্ছে পানকৌড়ি। বটিয়াঘাটা, খুলনা, ২২ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
হাওরের পানিতে ভাসমান পাতিহাঁসের পালের ছবি তুলছেন এক ব্যক্তি। নলি বিল, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২২ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১২
বাড়ির সামনে বসে মাছ ধরার নতুন জালে মাটির তৈরি কাঠি লাগাচ্ছেন তিনি। নোহালি, গঙ্গাচড়া, রংপুর, ২২ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
গাছের ডালে চুপিসারে শিকারের অপেক্ষায় বসে আছে একটি গিরগিটি। বীরগ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ জুলাই
ছবি: সোয়েল রানা
১০ / ১২
ঠেলা জাল নিয়ে মাছ শিকারে যাচ্ছে দুই কিশোর। করিমগঞ্জ-নিকলী সড়ক, কিশোরগঞ্জ, ২২ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ১২
জলাশয়ের পানিতে ভেসে বেড়াচ্ছে একঝাঁক রাজহাঁস। কুন্দইশ, শাজাহানপুর, বগুড়া, ২২ জুলাই
ছবি: সোয়েল রানা
১২ / ১২
ফুলের ওপর বসে আছে রঙিন প্রজাপতি। নোয়াপাড়া, খাগড়াছড়ি, ২২ জুলাই
ছবি: জয়ন্তী দেওয়ান