লাইনে গ্যাস না থাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে চানখাঁর পুল এলাকার একটি পাম্প। সেখানে গ্যাসের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রাইভেট কার, সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। ঢাকা, ১৫ মেছবি: দীপু মালাকার
২ / ২২
ঘূর্ণিঝড় মোখার কারণে ফিলিং স্টেশনগুলোয় গ্যাসের সরবরাহ নেই। গ্যাস না পাওয়ায় গণপরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে। যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের। শহীদ মিনার এলাকা, ভাটিয়ারী বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৫ মে সকাল আটটায়ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ২২
পশুপাখি থেকে রক্ষা করতে তরমুজের মাচার সামনে রাখা হয়েছে কাকতাড়ুয়া। বিপাশা মহিলা সমিতির মোছা. কাজলী ২০ শতক জমিতে এই ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ চাষ করেছেন। এগুলো গ্রীষ্মকালীন তরমুজ বা বেবি তরমুজ নামে পরিচিত। মালিগাছা, পাবনা, ১৫ মেছবি: হাসান মাহমুদ
৪ / ২২
ফরিদপুরের জুবাইদা করিম জুট মিলে গতকাল রোববার বিকেলে আগুন লাগে। ওই আগুন থেমে থেমে জ্বলে উঠছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী। বাখুন্ডা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৫ মেছবি: আলীমুজ্জামান
৫ / ২২
বৃষ্টিপাত কম হলেও এ বছর ধানের ফলন বেশ ভালো হয়েছে পাবনায়। পাকা ধান কেটে মাথায় নিয়ে ঘরে ফিরছেন কৃষক। সিংগা বাইপাস, পাবনা, ১৫ মেছবি: হাসান মাহমুদ
৬ / ২২
সড়কের পাশে ফুটেছে চোখজুড়ানো সোনালু ফুল। শাহ দৌলতপুর এলাকা, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১৫ মেছবি: এম সাদেক
৭ / ২২
বিদ্যালয়ে টিফিনের ফাঁকে সড়কে এসে স্কেটিং শিখছে এক শিক্ষার্থী। তাকে শিখতে সহযোগিতা করছে সহপাঠীরা। ভেন্ডাবাড়ি এলাকা, পীরগঞ্জ, রংপুর, ১৫ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ২২
নীল আকাশের নিচে ফুটে আছে আগুনরঙা কৃষ্ণচূড়া। ভার্থখলা এলাকা, সিলেট, ১৫ মেছবি: আনিস মাহমুদ
৯ / ২২
দোলনায় শিশুকে ঘুম পাড়াচ্ছেন এক মা। শীলছড়ি গ্রাম, বরকল, রাঙামাটি, ১৫ মেছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২২
দিনের বড় একটা সময় জলাশয়ে আধডোবা হয়ে থাকে মহিষগুলো। ঘাগড়ামারী, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৫ মেছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
পাকুড় ফল খাচ্ছে নীল কোকিলা। সাপছড়ি পাহাড়, সদর উপজেলা, রাঙামাটি, ১৫ মেছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২২
কাঁচা তালের মৌসুম এখন। দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আনা হয়েছে কাঁচা তাল। পাইকারি বাজারে প্রতিটি তাল বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়। কদমতলী, সিলেট, ১৫ মেছবি: আনিস মাহমুদ
১৩ / ২২
বাড়ির আঙিনায় বসে কোমরতাঁতে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিসা বুনছেন চন্দ্রা ত্রিপুরা নামের এক নারী। সুধীর মেম্বারপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ মেছবি: পলাশ বড়ুয়া
১৪ / ২২
খামারে পালিত গরুর খাবার বানানো হচ্ছে। পালের বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ মেছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ২২
বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছে শিশুশিক্ষার্থী। তাদের মাথার ওপর দিয়ে সিলেট এম এ জি ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পথে উড়োজাহাজ। দুপুর ১২টা ২০ মিনিট, চরচরিকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট, ১৫ মেছবি: আনিস মাহমুদ
১৬ / ২২
ফরিদপুরে এ বছর লিচুর বাম্পার ফল হয়েছে। আঁটি বাঁধার পরে বিক্রি হবে বাজারে। গোপালপুর মল্লিকপাড়া, সদর উপজেলা, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১৪ মেছবি: আলীমুজ্জামান
১৭ / ২২
বৈশাখের তপ্ত দুপুরে গাছের মাথায় বসার জন্য ডানা মেলে উড়ে আসছে ফড়িং। দুপুর ১২টার দিকে, বড়শলা এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৫ মেছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্ট মার্টিন দ্বীপে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। গাছ ভেঙে আছড়ে পড়েছে ঘরের ওপর। মেরামতের চেষ্টা চলছে। সেন্ট মার্টিন, ১৫ মেছবি: প্রথম আলো
১৯ / ২২
সার্কাসের হাতি নিয়ে বেরিয়েছেন মাহুত সাগর আলী। সড়কে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তুলছেন তিনি। কানতারা ত্রিমোহনী মোড়, শিবগঞ্জ, বগুড়া, ১৫ মেছবি: সোয়েল রানা
২০ / ২২
কৃষিপণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির ব্যবহার বেড়েছে। ধান কেটে ঘোড়ার গাড়িতে নিয়ে বাড়িতে ফিরছেন কৃষকেরা। চতরা এলাকা, পীরগঞ্জ, রংপুর, ১৫ মেছবি: মঈনুল ইসলাম
২১ / ২২
কৃষক জুনায়েদ শেখ খুব ভোরে মাঠে গেছেন পাটখেতে নিরানির কাজ করতে। দেবীনগর, নগরকান্দা, ফরিদপুর, ১৫ মেছবি: আলীমুজ্জামান
২২ / ২২
ধান কাটার পরে কৃষিজমি এখন ফাঁকা। সেখানে চলছে খেলাধুলা। চরবাকর গ্রাম, দেবীদ্বার, কুমিল্লা, ১৫ মেছবি: এম সাদেক