একঝলক (৮ জুন, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
প্রচণ্ড গরমের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। ভিজতে ভিজতে যাত্রীর অপেক্ষায় সড়কে এক রিকশাচালক। বটতলা এলাকা, বরিশাল নগর, ৮ জুন
ছবি: সাইয়ান
২ / ১৪
গাছে ঝুলছে হাঁড়িভাঙা আম। অতিরিক্ত গরমের কারণে এবার নির্ধারিত সময়ের ১০ দিন আগে ১০ জুন থেকে এই আম পাড়বেন চাষিরা। খোঁড়াগাছ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৮ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
কেটে ফেলা হচ্ছে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থাকা দুটি পুরোনো কড়ইগাছ। গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ৮ জুন
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৪
শোভা ছড়িয়েছে বাহারি রঙের পাম ফল। এই ফল পাখিদের বেশ প্রিয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ৮ জুন
ছবি: সাদিক মৃধা
৫ / ১৪
গরমের কারণে প্রাথমিকের ক্লাস বন্ধ রয়েছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে। এ অবস্থায় বিদ্যালয়ে গিয়েছিল এই শিক্ষার্থী। ক্লাস না হওয়ায় ফিরে আসছে সে। পলিটেকনিক রোড, বরিশাল নগর, ৮ জুন
ছবি: সাইয়ান
৬ / ১৪
পুলিশের বাধার মুখে বিএনপির বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি। ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ৮ জুন
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৪
টেকনাফের শালবাগানের আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের বাড়ি ফেরার ‘গো হোম’ ক্যাম্পেইন সমাবেশ। প্রত্যাবাসন সম্পর্কে সাধারণ রোহিঙ্গাদের বোঝাতে আশ্রয়শিবিরগুলোতে গো হোম ক্যাম্পেইন চলছে। ৮ জুন
ছবি: প্রথম আলো
৮ / ১৪
আড়ত থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে নিলামে বিক্রি করা হয় লিচু। প্রতিটি লিচু বিক্রি হচ্ছে এক থেকে দুই টাকা দামে। চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায়। ৮ জুন
ছবি: সৌরভ দাশ
৯ / ১৪
আউশ ধান রোপণের জন্য কৃষক আমজাদ শেখ কলের লাঙল দিয়ে খেত প্রস্তুত করছেন। বরন বিশ্বাসের ডাংগি এলাকা, ফরিদপুর। ৮ জুন
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
অসহ্য গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হারিকেন ও মোমবাতি নিয়ে মিছিল করেন। ময়মনসিংহ নগরের বাতিরকল এলাকায়। ৮ জুন
ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৪
বৃষ্টির মধ্যে দুই শিক্ষার্থী ছাতা মাথায় সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছে। বটতলা এলাকা, বরিশাল নগর, ৮ জুন
ছবি: সাইয়ান
১২ / ১৪
ওএমএসের চাল ও আটা কিনতে কাকডাকা ভোর থেকে লাইনে ধরে বসে অপেক্ষা করছেন নারীরা। এই সময়টা কাজে লাগাতে সেখানে বসেই শাক বেছে নিচ্ছেন দুই নারী। ফুলবাড়ী ,বগুড়া। ৮ জুন
ছবি: সোয়েল রানা
১৩ / ১৪
সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুর ১২টার পর অন্ধকার হয়ে আসে চারপাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চালকদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হয়। ছবিটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে তোলা। ৮ জুন
ছবি: এম সাদেক
১৪ / ১৪
রাজধানীর শ্যামলীতে পদচারী–সেতু না থাকায় চলন্ত গাড়ির সামনে দিয়েই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে পথচারীদের। ৮ জুন
ছবি: তানভীর আহাম্মেদ