বিক্রির জন্য ভ্যানে আনার ফল সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। এসব আনার এসেছে ভারত থেকে। গির্জা মহল্লা, বরিশাল, ৮ সেপ্টেম্বরছবি: সাইয়ান
২ / ২০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে নৌকায় গ্রাম থেকে রাঙামাটি শহরের দিকে যাচ্ছে কয়েক তরুণ-তরুণী। পুরানপাড়া, রাঙামাটি, ৮ সেপ্টেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
নগরের রাস্তাঘাট কর্মব্যস্ত হয়ে ওঠার আগেই বিক্রির জন্য থাই জাতের পেয়ারা গুছিয়ে নিচ্ছেন এক বিক্রেতা। হেমায়েত উদ্দিন রোড, বরিশাল, ৮ সেপ্টেম্বরছবি: সাইয়ান
ফেরি করে বিভিন্ন দৃশ্যের ছবি বিক্রি করছেন বগুড়া থেকে আসা এক ব্যক্তি। পছন্দের ছবি বেছে নিচ্ছেন ক্রেতারা। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ সেপ্টেম্বরছবি: সাজেদুল আলম
নিজের খেতের ঝুড়িভর্তি পাহাড়ি ওলকচু মাথায় নিয়ে বাড়ি ফিরছেন পাহাড়ি এক নারী। জামছড়ি পাড়া, বান্দরবান, ৮ সেপ্টেম্বরছবি: মং হাই সিং মারমা
৮ / ২০
খালে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। পশ্চিম মাইলাগী, ঘিওর, মানিকগঞ্জ, ৮ সেপ্টেম্বরছবি: আব্দুল মোমিন
৯ / ২০
খাল-বিলে এখন মিলছে নানা জাতের মাছ। খরা জাল পেতে মাছ শিকার করছেন জেলেরা। নিজেদের খাওয়ার পাশাপাশি এসব মাছ হাটবাজারেও বিক্রি করেন তাঁরা। ভাদেতলা খাল, আটঘরিয়া, পাবনা, ৮ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
১০ / ২০
পরিত্যক্ত ইটভাটায় ফুটেছে দৃষ্টিনন্দন কাশফুল। পথ থেকে দেখে আকৃষ্ট হয়ে কাশফুল তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। সুজাবাদ, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১১ / ২০
হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে হাসপাতালের শিশু ওয়ার্ডে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকাছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২০
মাঠ থেকে সাগর জাতের কলা কেটে পথের ধারে সারি করে রেখেছেন এক কৃষক। কিছুক্ষণ পর স্থানীয় বাজারে নিয়ে যাবেন বিক্রির জন্য। চুপিনগর, শাজাহানপুর, বগুড়া, ৮ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৩ / ২০
শীতলক্ষ্যা নদীর পানিতে মিশছে তীরের বিভিন্ন শিল্প–কারখানার তরল রাসায়নিক ও রঙিন বর্জ্য। এতে দূষিত হচ্ছে নদীর পানি। হুমকির মুখে পড়েছে নদীতীরের জনজীবন ও জলজ প্রাণবৈচিত্র্য। ডেমরা, ঢাকা, ৮ সেপ্টেম্বরছবি: মীর হোসেন
১৪ / ২০
রিকশাভ্যানে হরেক রকম মৌসুমি ফলের পসরা সাজিয়ে বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। শহীদ জররেজ মার্কেটের সামনে, রংপুর, ৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
পুরান ঢাকার শ্যামবাজার আড়ত থেকে তুলনামূলক কম দামে ফেটে যাওয়া ও আংশিক ভালো আছে—এমন সবজি কিনে আনছেন বিক্রেতারা। পরে সেগুলোই কম দামে বিক্রি করছেন। সূত্রাপুর, ঢাকা, ৮ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
১৬ / ২০
বাঁশের তৈরি ডালি, কুলাসহ নানা গৃহস্থালি পণ্য বিক্রি করতে শহরে এসেছেন এক ব্যক্তি। জেলা পরিষদের সামনে, রংপুর, ৮ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
সংস্কারের পর দর্শনার্থীদের পদচারণে মুখর পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালকুঠি বা নর্থব্রুক হল। একসময় অবহেলায় পড়ে থাকা ভিক্টোরিয়ান স্থাপত্যশৈলীর ভবনটি সরকারি উদ্যোগে সংস্কারের পর ফিরে পেয়েছে তার নান্দনিক রূপ। নর্থব্রুক হল রোড, শ্যামবাজার, ঢাকা, ৯ সেপ্টেম্বরছবি: দীপু মালাকার
১৮ / ২০
মঙ্গলবার সকালে দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ে দেখা মিলেছে কুয়াশার। ফসলের মাঠ ও সড়ক ঢেকে গেছে কুয়াশার চাদরে। মাহানপাড়া, পঞ্চগড়, ৮ সেপ্টেম্বরছবি: রাজিউর রহমান
১৯ / ২০
মুলার খেতে বপন করা বীজ পাখির হাত থেকে রক্ষায় মাঠে কাকতাড়ুয়া বসাচ্ছেন দুই কৃষক। শেখেরকোলা, বগুড়া , ৮ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
২০ / ২০
গাজীপুরে কেয়া গ্রুপের শ্রমিকেরা ছাঁটাইয়ের তালিকা দেখছেন। কোনাবাড়ী, গাজীপুর, ৮ সেপ্টেম্বরছবি: প্রথম আলো