পেট্রল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। চালকেরা যানবাহনে জ্বালানি তেল নিতে এসে নোটিশ দেখে ফিরে যাচ্ছেন। বিএম কলেজ রোড, বরিশাল, ৭ মার্চছবি: সাইয়ান
১৪ / ২৩
বেশ কিছুদিন আগেও ঘোষরা ঘোল তৈরি করে ছোট ছোট হাঁড়িতে বিক্রি করতেন। এখন প্লাস্টিকের বোতল সেই স্থান দখলে নিয়েছে। হামছায়াপুর, শেরপুর, বগুড়া, ৭ মার্চছবি: সোয়েল রানা
১৫ / ২৩
তিস্তা নদীতে পানি কমেছে। মাঝখানে জেগে উঠেছে চর। সেখানে ফুটবল খেলছে দুরন্ত কিশোরেরা। রেলসেতু এলাকা, কাউনিয়া, রংপুর, ৭ মার্চছবি: মঈনুল ইসলাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বের জ্বালানি তেলের বাজার অস্থির করে তোলায় সাশ্রয়ের পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন গতকাল শুক্রবার নিয়ম করে দিয়েছে, প্রতিটি মোটরসাইকেল দিনে একবারে দুই লিটারের বেশি তেল নিতে পারবে না। নতুন রাস্তা, খুলনা, ৭ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশের দাবিতে বেশ কয়েকটি সংগঠন অবস্থান কর্মসূচি পালন করে। প্রেসক্লাবের সামনে, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান
১৯ / ২৩
মণিপুরিদের জমকালো হোলি উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা পালিত হচ্ছে। সিলেট একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস (এমকা), ৭ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২০ / ২৩
সাইকেলে চেপে জমিতে এসে আলু তোলার কাজ করছেন কৃষিশ্রমিকেরা। মাছহারি, কাউনিয়া, রংপুর, ৭ মার্চছবি: মঈনুল ইসলাম
২১ / ২৩
জং ধরা পুরোনো এলপি গ্যাসের সিলিন্ডারে রং করছে ব্যবসায়ী। ঠিকঠাক পরীক্ষা না করে জং ধরা সিলিন্ডার শুধু রং করে ব্যবহার ঝুঁকিপূর্ণ। কাশীপুর, খুলনা, ৭ মার্চছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৩
বরিশালে ঈদের বাজার জমে উঠতে শুরু করেছে। বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। একটি বিপণিবিতানে জামা দেখছেন ক্রেতারা। সদর রোড, বরিশাল, ৭ মার্চছবি: সাইয়ান
২৩ / ২৩
শীত চলে গেলেও এখনো শীতের খেজুরের মিষ্টি রস আহরণে গাছে হাঁড়ি বাঁধছেন এক গাছি। তুলাগ্রাম, ফরিদপুর, ৭ মার্চছবি: আলীমুজ্জামান