হলুদ হতে শুরু করেছে কামরাঙা। দেখে জিবে জল আসে। দীঘলছড়ি, রাঙামাটি, ৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
খেয়াঘাটে নতুন নৌকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। বর্ষা মৌসুম সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চুনিয়াপাড়া, ধুনট, বগুড়া, ৪ আগস্টছবি: সোয়েল রানা
৩ / ২০
বিলের পানিতে শুকনা ডালের ওপর নিশ্চুপ বসে আছে ছোট মাছরাঙা। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ৪ আগস্টছবি: সাদিক মৃধা
৪ / ২০
সকালের টানা বৃষ্টিতে চাঁদপুর শহরের অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রফেসরপাড়া, চাঁদপুর, ৪ আগস্টছবি: আলম পলাশ
৫ / ২০
নগরের বৃষ্টির পানিনিষ্কাশনের গুরুত্বপূর্ণ পথ গোয়ালীছড়া এখন প্লাস্টিক, পলিথিন ও নানা বর্জ্যে ভরে গেছে। দূষণে ব্যাহত হচ্ছে পানিপ্রবাহ, বাড়ছে জলাবদ্ধতার ঝুঁকি। শাহজালাল উপশহর, সিলেট, ৪ আগস্টছবি: আনিস মাহমুদ
৬ / ২০
খানাখন্দে ভরা বেহাল সড়কে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। এটি পাবনা মেডিকেল কলেজ, মানসিক হাসপাতাল ও ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। হিমাইতপুর, পাবনা, ৪ আগস্টছবি: হাসান মাহমুদ
৭ / ২০
চলছে আমন ধান রোপণের মৌসুম। বীজতলা থেকে ধানের চারা তুলে জমিতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তুলাগ্রাম, ফরিদপুর, ৪ আগস্টছবি: আলীমুজ্জামান
৮ / ২০
বর্ষাকালেও বাজারে মিলছে গ্রীষ্ম ও বর্ষার নানা মৌসুমি ফল। আম, জাম, কাঁঠালের পাশাপাশি অন্যান্য ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৪ আগস্টছবি: হাসান মাহমুদ
৯ / ২০
গৃহস্থালি ও পাইকারি বাজারে সবজি নিতে প্রয়োজন হয় ঝাঁকার। নিজের বানানো ঝাঁকা ভ্যানে সাজিয়ে হাটে নিয়ে যাচ্ছেন কারিগর। কেশবনগর, ফরিদপুর, ৪ আগস্টছবি: আলীমুজ্জামান
১০ / ২০
শ্রাবণের মেঘলা দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকের ওপর নিশ্চিন্তে বসে আছে একটি শালিক। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৪ আগস্টছবি: সাজেদুল আলম
১১ / ২০
সকালের বৃষ্টির ফোঁটা জমে আছে লেবুপাতা ও ফুলের ওপরে। কামিলাছড়ি, রাঙামাটি, ৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
হিমাগার থেকে বের করা আলু বাছাই করছেন শ্রমিকেরা। প্রতি বস্তায় ৮ থেকে ১০ কেজি পর্যন্ত পচা আলু বের হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তকিপুর, পবা, রাজশাহী, ৪ আগস্টছবি: শফিকুল ইসলাম
১৩ / ২০
টানা বর্ষণে প্রায় তিন কিলোমিটার সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকেরা। ঢাকা–পেন্নাই–মতলব সড়ক, ইছাপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২০
পাহাড়ি এলাকায় উৎপাদিত করলা বাজারজাত করতে সকাল থেকেই ব্যস্ত স্থানীয় কৃষকেরা। বাছাই, ওজন ও প্যাকেটজাতের কাজ শেষে সবজি পাঠানো হচ্ছে চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন পাইকারি বাজারে। রামরীপাড়া, বান্দরবান, ৪ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৫ / ২০
ইটভাঙা যন্ত্র বহনকারী যানবাহনের ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছেন নির্মাণশ্রমিকেরা। বালাকোয়ার, রংপুর, ৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দিতে ব্যস্ত স্বাস্থ্যকর্মীরা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, ঢাকা, ৪ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২০
স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার হেঁটে তাদের যেতে হয় স্কুলে। গুগড়াছড়ি, খাগড়াছড়ি, ৪ আগস্টছবি: জয়ন্তী দেওয়ান
১৮ / ২০
বর্ষার জলে সড়কের পাশের পুকুরে ফুটে আছে দৃষ্টিনন্দন লাল শাপলা। জলছত্র, রংপুর, ৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
দূরের বীজতলা থেকে ধানের চারা মাথায় নিয়ে জমির দিকে যাচ্ছেন এক কৃষক। কুকরুল, রংপুর, ৪ আগস্টছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে সুগন্ধি ভূমি চম্পা ফুল। বর্ষার সজীবতায় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে প্রকৃতির এ অপরূপ দৃশ্য। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৪ আগস্টছবি: আকমল হোসেন