একঝলক (২৪ অক্টোবর ২০২৬)

১ / ১০
বাড়ির আঙিনার মাচায় ফুটেছে লাউ ফুল। কাঁঠালবাড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
২ / ১০
অস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে পানিতে। বোয়ালিয়ার চর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
৩ / ১০
খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। সকালে টায়ার ও খড়খুটো জ্বালিয়ে সড়ক আটকে রাখেন অবরোধকারীরা। যৌথখামার, গুইমারা, খাগড়াছড়ি, ২৪ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
গবাদিপশু চরাতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চব্বিশহাজারি, রংপুর, ২৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
হেমন্তের সকালে বাড়ির সামনে রোদ পোহাতে পোহাতে পত্রিকা পড়ছেন এক নারী। বুড়িরহাট, রংপুর, ২৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফুল নিয়ে বিহারে ঢুকছে শিশুরা। দক্ষিণ খবংপড়িয়া আদর্শ বৌদ্ধমন্দির, খাগড়াছড়ি, ২৪ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১০
বাস দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
৮ / ১০
ভ্রাম্যমাণ সেলুনে চলছে চুল কাটার কাজ। ধোবারহাট-শমসেরগঞ্জ বাজার, মৌলভীবাজার, ২২ অক্টোবর
ছবি: প্রথম আলো
৯ / ১০
অর্ধদিবস সড়ক অবরোধে খাগড়াছড়ি বাস টার্মিনালে আটকে আছে যানবাহন। খাগড়াছড়ি, ২৪ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
১০ / ১০
মেলায় যাওয়ার পথে হাতি দেখে আনন্দে মেতেছে শিশুরা। অভিরাম, রংপুর, ২৪ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম