একঝলক (১৪ জুলাই ২০২৬)

১ / ২১
বৃষ্টিভেজা দিনে ফুটেছে একগুচ্ছ ‘রেইন লিলি’ ফুল। নিচু বাগান, রাঙামাটি, ১৪ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমাl
২ / ২১
খেতে চাষের যন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক। লুম্বিনী, রাঙামাটি, ১৪ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
মাছের বাজারে ক্রেতা–বিক্রেতার ভিড়। বাসস্ট্যান্ড মাছ বাজার, মানিকগঞ্জ, ১৪ জুলাই
ছবি: আব্দুল মোমিন
৪ / ২১
বন্যার পানি থেকে বাঁচাতে মুরগি রাখার ঘর নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। মাইছছড়ি, খাগড়াছড়ি, ১৪ জুলাই
ছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ২১
ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে নৌকা। দুলারামপুর, তিতাস, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২১
আষাঢ়ের টানা বর্ষণে পানিতে টইটম্বুর বিলে পেতে রাখা জালে মাছ ধরছেন তিনি। ভবুকদিয়া, ফরিদপুর, ১৪ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৭ / ২১
স্বল্পমূল্যে চাল কিনতে দীর্ঘ সারিতে অপেক্ষায় নারীরা। আশরতপুর, রংপুর, ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় গুলশান লেকের পানি উপচে গুলশান–শাহজাদপুর সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। শাহজাদপুর ঝিলপাড়, গুলশান-২, ঢাকা, ১৪ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ২১
শ্রমিক বিক্ষোভে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভদ্রা মোড়, রাজশাহী, ১৪ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
১০ / ২১
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মেয়েদের খেলায় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা বনাম সমাজবিজ্ঞান বিভাগ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাঠ, রংপুর। ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
প্রায় এক বিঘা জমিতে শসার আবাদ করেছেন কৃষক শরিফুল ইসলাম। অতিবৃষ্টিতে পচন ধরায় ওষুধ ছিটাচ্ছেন। নিশ্চন্তপুর, বগুড়া, ১৪ জুলাই
ছবি : সোয়েল রানা
১২ / ২১
অ্যালুমিনিয়ামের তৈরি বালতি পাইকারিতে বিক্রির পর গাড়িতে তোলা হচ্ছে। মাচুইল, বগুড়া, ১৪ জুলাই
ছবি : সোয়েল রানা
১৩ / ২১
কীর্তনখোলা নদীর তীরের শহর রক্ষা বাঁধের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকান। ত্রিশ গোডাউন, বরিশাল, ১৪ জুলাই
।ছবি: সাইয়ান
১৪ / ২১
রাজধানীতে টানা ভারী বৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে সড়কের একটি অংশ ধসে পড়েছে। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। নারিন্দা ধোলাইখাল চৌরাস্তা, ঢাকা। ১৪ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ২১
নৌকায় বসে ছিঁড়ে যাওয়া মই জাল মেরামত করছেন মৎস্যশিকারি। এই জাল দিয়ে চিংড়ি মাছ শিকার করেন মৎস্যশিকারিরা। ত্রিশ গোদাউন, বরিশাল, ১৪ জুলাই
ছবি: সাইয়ান
১৬ / ২১
ভারী বৃষ্টির পর এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এমন মেঘলা দিনে খাবারের সন্ধানে বের হয়েছে ঘুঘু পাখি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জুলাই
।ছবি: সাদিক মৃধা
১৭ / ২১
বন্যার পানি নেমে গেলেও কর্দমাক্ত সড়কে থামেনি দুর্ভোগ। চলাচলের জন্য কাদায় আটকে পড়া তিন চাকার মাহিন্দ্রা ঠেলে এগিয়ে নিচ্ছেন যাত্রীরা। ছাইংগ্যা, বান্দরবান, ১৪ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১৮ / ২১
বন্যার পানি সরে যাওয়ার পর ফিরছে জনজীবনের স্বাভাবিক গতি। নিজের বাগানের কাঁঠাল বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক পাহাড়ি নারী। মারমাবাজার ঘাট, বান্দরবান, ১৪ জুলাই
।ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২১
পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিরঞ্জন কুমার হালদারের জালে প্রায় ২০ কেজি ওজনের পাঙাশ মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। দৌলতদিয়া, রাজবাড়ী। ১৪ জুলাই
ছবি: প্রথম আলো
২০ / ২১
কয়েক দিনের টানা বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে রোদে ঝলমল সিলেট। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ, ফিরেছে স্বস্তির আবহ। জিন্দাবাজার, সিলেট, ১৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হয়। রায় ঘোষণা শেষে দণ্ডিত আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, ১৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ