ভারতের দার্জিলিংয়ের চা–বাগানের মতো দর্শনীয় হওয়ায় স্থানীয় লোকজন এই জায়গার নাম দিয়েছেন দার্জিলিং টিলা। এম আর খান চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ মেছবি: শিমুল তরফদার
২ / ১৮
খেতে জমে আছে বৃষ্টির পানি। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। বাইশটিলা, সিলেট, ২৭ মে।ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
নিষেধাজ্ঞা না মেনে প্রকাশ্যে কাটা হচ্ছে টিলা। মহাজিরাবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ২৬ মেছবি: শিমুল তরফদার
৪ / ১৮
ভারে করে শুঁটকি নিয়ে বিক্রির জন্য পাড়ামহল্লায় ঘুরছেন এই ফেরিওয়ালা। বাইশটিলা সিলেট, ২৭ মে।ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
ভাটার সময় ভদ্রা নদীর চরে এক কাঁকড়া। দাকোপ খেয়াঘাট, খুলনা, ২৭ মেছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৮
সদ্য ধান কেটে নেওয়া খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ঠ্যালা জাল নিয়ে মাছ ধরতে এসেছেন এই ব্যক্তি। বাছাটিলা, সিলেট, ২৭ মে।ছবি: আনিস মাহমুদ
৭ / ১৮
বাজারে উঠেছে দিনাজপুরে চাষ হওয়া বিভিন্ন জাতের লিচু। মানভেদে ১০০ লিচু ২৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২৭ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
মাঠে ধান শুকাচ্ছেন এই গৃহবধূ। শুকানোর পর এই ধান মিল থেকে ভাঙিয়ে চাল করে আনা হবে। বিল মামুদপুর, গেরদা, ফরিদপুর, ২৭ মে।ছবি: আলীমুজ্জামান
৯ / ১৮
অবিলম্বে ‘গুম’ হওয়া ব্যক্তিদের সন্ধান দেওয়ার দাবিতে স্বজনদের মানববন্ধন। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ এ মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৭ মেছবি: সৈয়দ জাকির হোসেন
১০ / ১৮
পারিশ্রমিকের বিনিময়ে ধান কাটার কাজ করছেন দুই নারী। দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ২৭ মে।ছবি: আলীমুজ্জামান