বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের পুরোনো ভবনের ফটকের সামনে একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। ছড়িয়ে পড়া আগুনে পুড়েছে পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল। ১১ আগস্টছবি: প্রথম আলো
৭ / ২৫
জুমখেত থেকে ভুট্টা (মুক্কে) সংগ্রহ করছেন এই জুম চাষি। মোরঘোনা, রাঙামাটি, ১১ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৫
ঢাকার বাজারে পাঠানোর জন্য কচুমুখি বাছাই শেষে ওজন করা হচ্ছে। মানিকদীপা রাঙামাটি বাজার, বগুড়া, ১১ আগস্টছবি: সোয়েল রানা
৯ / ২৫
বরিশাল থেকে ট্রাকে করে ফরিদপুরে আনা বস্তাভর্তি মুড়ি নামানো হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১১ আগস্টছবি: আলীমুজ্জামান
১০ / ২৫
বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের শিক্ষার্থীরা। নথুল্লাবাদ, বরিশাল, ১১ আগস্টছবি: সাইয়ান
১১ / ২৫
পথের ধারে ফুটে আছে হলুদ বন-লবঙ্গ ফুল। তামাই পশ্চিমপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ১১ আগস্টছবি: আরিফুল গণি
১২ / ২৫
বর্ষা উৎসবে দলগত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বরিশাল সরকারি মহিলা কলেজ, ১১ আগস্টছবি: সাইয়ান
বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে খেলাধুলায় মেতেছে শিশুরা। সর্দারপাড়া, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৫
হিমাগার থেকে বের করা আলু বাছাই করছেন নারী শ্রমিকেরা। ১১ আগস্টছবি: আলীমুজ্জামান
১৭ / ২৫
জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সিট মহব্বতখাঁ, রংপুর, ১১ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৫
বিক্রির জন্য কারখানা থেকে ফুলঝাড়ু নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। ফরিদপুর, ১১ আগস্টছবি: আলীমুজ্জামান
১৯ / ২৫
পানিতে টইটম্বুর সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
২০ / ২৫
বৃষ্টির পর সবুজে সতেজ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক। ১১ আগস্টছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
খাবার শিকারের ফাঁকে বিদ্যুতের তারে বসে আছে তিন শালিক। শিববাড়ি, সিলেট, ১১ আগস্টছবি: আনিস মাহমুদ
২২ / ২৫
জাগ দেওয়ার জন্য কাটা পাটগাছ স্তূপ করছেন কৃষক। আটঘরিয়া, পাবনা, ১১ আগস্টছবি: হাসান মাহমুদ
২৩ / ২৫
বৃক্ষমেলার অনুমতি নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে খাবার, পোশাক, শাড়ি, গয়না, খেলনা, চুড়ি, থালাবাসন, ঘর সাজানোর সামগ্রীসহ হরেক পণ্যের দোকান বসানো হয়। এ নিয়ে প্রথম আলো প্রতিবেদন করলে ডিএসসিসি এ নিয়ে অভিযান চালায়। এরপর দোকানিরা নিজেরাই মালপত্র ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে শুরু করেন। ১১ আগস্টছবি: দীপু মালাকার
২৪ / ২৫
সড়ক দখল করে বসেছে বাজার, ব্যাহত হচ্ছে যান চলাচল। টোলারবাগ, মিরপুর, ঢাকা, ১১ আগস্টছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৫
গ্যাস–সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। যাত্রাবাড়ী, ঢাকা, ১১ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ