পাবনায় প্রথমবারের মতো ব্যাগিং প্রযুক্তিতে উৎপাদিত বিষমুক্ত নিরাপদ লিচু যাচ্ছে দুবাই। গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দিনের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে এই প্রযুক্তির প্রয়োগ চলছে। পাবনাতে ‘পরিবেশসম্মত উপায়ে নিরাপদ লিচু চাষ প্রবর্তন’ শীর্ষক উপপ্রকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে এই লিচু উৎপাদন করছে বেসরকারি সংস্থা ওসাকা (অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিজ)। চর কদিম পাড়া, ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ১ জুনছবি: হাসান মাহমুদ