বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে সাইকেলে বাড়ি ফিরছে ভাই–বোন। তেঁতুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
জ্বালানি কাঠ নিয়ে নৌকায় করে হাটে যাচ্ছেন এক কৃষক। রাজারহাট, পিরোজপুর, ১ জানুয়ারিছবি: এ কে এম ফয়সাল
৩ / ১১
টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। মুন্সিপাড়া এলাকা, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
নতুন বছরের শুরুতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় অনুভূত হচ্ছে কনকনে শীত। সকালের কনকনে শীতকে উপেক্ষা করে কাজে ছুটছেন কর্মজীবী মানুষ। জালাসী এলাকা, পঞ্চগড়, ১ জানুয়ারিছবি: রাজিউর রহমান
৫ / ১১
বিক্রির জন্য কলা নিয়ে শহরে যাচ্ছেন দুই ব্যক্তি। পার্বতীপুর এলাকা, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৬ / ১১
তীব্র শীত আর ঘন কুয়াশার মধ্যে সড়কে স্কেটিং করছে দুই কিশোর। শাহবাজপুর এলাকা, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
শীত বেড়েছে, তাই লেপ-তোশকের চাহিদা বেড়েছে। লেপ-তোশক নিয়ে তীব্র ঠান্ডার মধ্যে বিক্রি করতে বেরিয়েছেন এই বিক্রেতারা। বেতারপাড়া এলাকা, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৮ / ১১
ঘন কুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে মহাসড়কে সাইকেলে চড়ে কাজে ছুটছেন দিনমজুরেরা। বেতারপাড়া এলাকা, রংপুর–দিনাজপুর মহাসড়ক, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। অনেক যানবাহন আবার এই ঘন কুয়াশায় ওভারটেক করছে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। চওড়াপাড়া এলাকা, রংপুর-দিনাজপুর মহাসড়ক, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
নাজমুল হাসান এলাকা ঘুরে ঘুরে বাঁশের তৈরি ধান রাখার প্রতিটি পাত্র এক হাজার টাকায় বিক্রি করছেন। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১১
সকালের কনকনে শীতে বাড়ির বাইরে উঠানে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। শীতে আগুন পোহাতে সাবধানতা অবলম্বন করতে হবে। চাঁনপাড়া এলাকা, পঞ্চগড়, ১ জানুয়ারিছবি: রাজিউর রহমান