শুরু হয়েছে শত বছরের পুরোনো কুমিল্লা দেবীদ্বার উপজেলার পোনরা মেলা। মেলায় রয়েছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, আসবাবপত্রসহ বিভিন্ন খাবারের দোকান। ২৬ জানুয়ারিছবি: এম সাদেক
২ / ১৬
প্রায় আড়াই শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা শুরু হয়েছে। দিনব্যাপী এ মেলায় কয়েকটি জেলার দই প্রস্তুতকারীরা এসেছেন নানা স্বাদের দই নিয়ে। তাড়াশ, সিরাজগঞ্জ, ২৬ জানুয়ারিছবি: সাজেদুল আলম
৩ / ১৬
এখন চলছে বোরো ধান রোপণের মৌসুম। বীজতলা থেকে বোরো ধানের চারা তুলছেন দুই নারী। বারেল্লা গ্রাম, দেবীদ্বার, কুমিল্লা, ২৬ জানুয়ারিছবি: এম সাদেক
৪ / ১৬
রংপুরে এখনো বেশ কিছুদিন শীত থাকবে। তাই চাহিদা রয়েছে লেপ-তোশকের। প্রতিটি লেপ-তোশক ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করেন এসব ফেরিওয়ালা। আনুরবাজার এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৫ / ১৬
তিস্তা নদীর সুস্বাদু বৈরালি মাছ ধরতে বিশেষ জালসহ নানা উপকরণ নিয়ে নদীতে যাচ্ছেন জেলেরা। ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২৬ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে বেড়েছে তিন চাকার যানের চলাচল। ব্যাটারিচালিত হলুদ অটো, ভ্যান ও থ্রি-হুইলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলাচল করছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এই মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বেড়েছে। তাই এসব যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে। কাশিপুর এলাকা, বরিশাল সদর, ২৬ জানুয়ারিছবি: সাইয়ান
৭ / ১৬
শীতের খেজুর রস কার খেতে মন না চায়। সেই খেজুর রসের স্বাদ নিতে ভুল করেনি কাঠঠোকরা পাখিটি। বিবির বাজার এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ২৬ জানুয়ারিছবি: এম সাদেক
৮ / ১৬
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল মাঠ, লক্ষ্মীপুর, ২৬ জানুয়ারিছবি: প্রথম আলো
জয়পুরহাটে ব্যাপক আলুর আবাদ হয়। আগাম জাতের আলুর দাম ভালো পাওয়ায় মাঠ থেকে আলু তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। অ্যাস্টোরিক জাতের এই আলু পাইকারি প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। শিরট্রি ভারাহুত গ্রাম, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট, ২৫ জানুয়ারিছবি: সোয়েল রানা
১১ / ১৬
পারিবারিক প্রয়োজনে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে এই পরিবার। খোলা ছোট পিকআপ গাড়িতে করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাজধানী ছাড়ছে তারা। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৬ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
১২ / ১৬
আগামীকাল শুক্রবার সিলেটে শুরু হচ্ছে বিপিএলের আসর। টিকিট কিনতে ক্রিকেটপ্রেমীদের ভিড়। সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার, ২৬ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘পরিবর্তনের প্রভাবক নারী’ এই স্লোগানে টিএসসিতে শিল্পকর্ম প্রদর্শনী করছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ২৬ জানুয়ারিছবি: সাজিদ হোসেন
১৪ / ১৬
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ৬টি গ্রামের ২০০ দুস্থ নারী ও পুরুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এনআরবিসি ব্যাংকের সহায়তায় কম্বল বিতরণ করা হয়। নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দিঘী, মানিকগঞ্জ, ২৬ জানুয়ারিছবি: আব্দুল মোমিন
১৫ / ১৬
পড়ন্ত বিকেলে সাইকেল নিয়ে গ্রামের মেঠোপথ ধরে ছুটছে শিশুরা। মাধপুর নতুন পাড়া, সাঁথিয়া, পাবনা, ২৬ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
সারা দিন কাজ শেষে মাঠ থেকে ফিরছেন কৃষকেরা। বিস্তৃত বিলের পথ পেরিয়ে সন্ধ্যার আগেই ফিরতে হবে বাড়ি। তাই পড়ন্ত বিকেলে রওনা দিয়েছেন তাঁরা। বিল এলাকা, আর-আতাইকুলা, সাঁথিয়া, পাবনা, ২৬ জানুয়ারিছবি: হাসান মাহমুদ